News Flash

  • Home
  • Uncategorized
  • বড়মুড়ায় কাঞ্চনজঙ্ঘা এক্সেপ্রেসে ইটবৃষ্টি, আতঙ্কে যবুথবু যাত্রীরা
Image

বড়মুড়ায় কাঞ্চনজঙ্ঘা এক্সেপ্রেসে ইটবৃষ্টি, আতঙ্কে যবুথবু যাত্রীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারি৷৷ বড়মুড়া পাহাড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ইট বৃষ্টিকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে আতঙ্ক

ইটপাটকেল ছোড়ার পর কাঞ্চনঝঙ্ঘা এক্সপ্রেস বড়মুড়াতে দাঁড়িয়ে পড়েছে৷ ছবি নিজস্ব৷

ছড়িয়েছে৷ সোমবার রাত ৯ টা ২০ মিনিট নাগাদ ১৫৬৫৯ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ইট বৃষ্টি হওয়ার ফলে ট্রেনটি প্রায় ১৫ মিনিট বড়মুড়া পাহাড়ে দাঁড়িয়েছিল৷ এই ঘটনায় কেউ আহত হয়েছেন বলে খবর মিলেনি৷ এধরনের কোন ঘটনা ঘটেছে বলে পুলিশ এবং জিআরপির কাছে তথ্য নেই বলে জানিয়েছে৷ কিন্তু, এদিন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রীরা ভীষণ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন৷

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রী অপুরাম সরকার টেলিফোনে জানিয়েছেন, তেলিয়ামুড়া স্টেশন থেকে ট্রেনটি ছাড়ার পর দুই থেকে তিন কিলোমিটার অতিক্রান্ত হতেই বড়মুড়া পাহার এলাকায় হঠাৎ টিলার উপর থেকে ইট বৃষ্টি হচ্ছে বলে তিনি অনুভব করেন৷ তাঁর সাথে অন্যান্য যাত্রীরাও একই বিষয় অনুভব করেন৷ তিনি জানান, ৫-৭ মিনিট ধরে ইট বৃষ্টি হওয়ার ফলে ট্রেনটি দাঁড়িয়ে যায়৷ ঐ এলাকাতে কোন জনবসতি ছিলনা৷ পাহাড়ী এলাকায় রাতের অন্ধকারে এধরণের ঘটনা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সকল যাত্রীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন৷ তিনি আরো জানান, প্রতিটি কামড়ায় জানালা লাগানো ছিল৷ তাই, কেউ আহত হননি৷

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস প্রায় ১৫ মিনিট ঐ স্থানে দাঁড়িয়েছিল৷ কয়েকজন যাত্রী ট্রেন থেকে নেমে কি ঘটেছে তা বোঝার চেষ্টা করেন৷ কিন্তু তখন সেখানে সন্দেহজনক কাউকেই দেখা যায়নি৷ অদ্ভুত এই পরিস্থিতিতে ১৫ মিনিট দাঁড়িয়ে থাকার পর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আগরতলার উদ্দেশ্যে রওয়ানা দেয়৷ রাত ১০ টা ৪০ নাগাদ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আগরতলা স্টেশনে এসে পৌঁছায়৷ স্টেশনে পৌঁছার পর যাত্রীদের মধ্যে অনেকেরই চেহারায় আতঙ্কের ছাপ লক্ষ্য করা গেছে৷

এই ঘটনা সম্পর্কে পুলিশ কন্ট্রোল এবং জিআরপির সাথে যোগাযোগ করা হয়৷ রাজ্য পুলিশ এবং জিআরপির কাছে এধরণের ঘটনার কোন তথ্য নেই বলে জানিয়েছে৷ ফলে, এদিন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে এই ঘটনা রীতিমতো রহস্যজনক বলে মনে হচ্ছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top