News Flash

  • Home
  • Uncategorized
  • নাইজেরিয়ায় একদল বন্দুকবাজের গুলিতে নিহত ২১
Image

নাইজেরিয়ায় একদল বন্দুকবাজের গুলিতে নিহত ২১

লেগোস(নাইজেরিয়া) ২ জানুয়ারি(হি.স.): অজ্ঞাত পরিচয়ের একদল বন্দুকবাজের গুলিতে নাইজেরিয়ার ওমোকু এলাকায় নিহত ২১। সোমবার নববর্ষ উপলক্ষ্যে ওমোকুর একাধিক চার্চে প্রার্থনাসভার আয়োজন করা হয়েছিল। প্রার্থনা শেষে বাড়ি ফেরার পথে ওমোকু কিরগানি রাস্তায় প্রার্থনার্থীদের লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাত পরিচয়ের একদল বন্দুকবাজ। এই ঘটনা নিহত হয়েছেন ২১ এবং আহত বহু। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে উপস্থিত হয় বিশাল পুলিশবাহিনী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে গুলি চালানোর পরে ঘটনাস্থল থেকে চম্পট দেয় বন্দুকবাজের দলটি।

স্থানীয় পুলিশের মুখপাত্র ওমোনি নামডি জানিয়েছে, নৃশংস এই হত্যাকাণ্ড যারা চালিয়েছে তাদের কাউকে রেয়াত করা হবে না। ইতিমধ্যেই ওই বন্দুকবাজের দলটিকে ধরার জন্য তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।’ পাশাপাশি গুলি চালানোর ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি। কোনও সন্ত্রাসবাদী সংগঠনের কাজ এটা কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনা ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top