News Flash

  • Home
  • Uncategorized
  • নববর্ষের প্রথম দিন সুসংবাদ, পুত্র সন্তানের মা হলেন গায়িকা সুনিধি চৌহান
Image

নববর্ষের প্রথম দিন সুসংবাদ, পুত্র সন্তানের মা হলেন গায়িকা সুনিধি চৌহান

মুম্বই, ২ জানুয়ারি (হি.স.): ইংরেজি নববর্ষের প্রথম দিন জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুনিধি চৌহান-এর ভক্তদের জন্য সুসংবাদ| ২০১৮ সালের ১ জানুয়ারি, বিকেল ৫.২০ মিনিট নাগাদ মুম্বইয়ের একটি হাসপাতালে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ৩৪ বছর বয়সি গায়িকা সুনিধি চৌহান| বিবৃতিতে চিকিত্সক রঞ্জনা ধানু জানিয়েছেন, ‘সন্তান ও মা দু’জনেই সুস্থ রয়েছেন| সুনিধি এবং তাঁর স্বামী হিতেশ অত্যন্ত খুশি| বিকেল ৫.২০ মিনিটে জন্ম হয়েছে সুনিধির ছেলের|’ সূর্য হাসপাতালের ডিরেক্টর ড. ভূপেন্দ্র অবস্থি জানিয়েছেন, ‘মা ও সন্তান দু’জনেই সুস্থ রয়েছেন|’

দু’বছর চুটিয়ে প্রেম করার পর ২০১২ সালে মিউজিক কম্পোজার হিতেশ সোনিককে বিয়ে করেন সুনিধি চৌহান| কয়েক মাস আগে সুনিধির জন্মদিনেই অন্তঃসত্ত্বা হওয়ার সুখবরটি জানা গিয়েছিল| এরপর থেকে বেশিরভাগ সময় বাড়িতেই থাকছিলেন সুনিধি চৌহান| অবশেষে ২০১৮ সালের ১ জানুয়ারি সুনিধি ও হিতেশ-এর পরিবারে এল নতুন অতিথি| এখন শুধুই সেলিব্রিশন টাইম| প্রসঙ্গত, ১৮ বছর বয়সে সুনিধি বিয়ে করেছিলেন কোরিওগ্রাফার ববি খানকে| তবে সেই সম্পর্ক বেশি দিন টেকেনি|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top