News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লি হাইকোর্টে স্বস্তি, মধু কোড়ার জেল হাজতে স্থগিতাদেশ
Image

দিল্লি হাইকোর্টে স্বস্তি, মধু কোড়ার জেল হাজতে স্থগিতাদেশ

নয়াদিল্লি, ২ জানুয়ারি (হি.স.): কয়লা ব্লক বন্টন মামলায় দিল্লি হাইকোর্টে স্বস্তি পেলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়া| কয়লা ব্লট বন্টন কেলেঙ্কারিতে তিন বছরের সাজাপ্রাপ্ত মধু কোড়ার জেল হাজতে স্থতিগাদেশ দিল দিল্লি হাইকোর্ট| এছাড়াও ২৫ লক্ষ টাকা আর্থিক জরিমানার ক্ষেত্রেও স্থগিতাদেশ দিয়েছে উচ্চ আদালত| আগামী ২২ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি| শর্তসাপেক্ষে উচ্চ আদালত মঙ্গলবার জানিয়েছে, মামলার পরবর্তী শুনানির আগে দেশের বাইরে যেতে পারবেন না মধু কোড়া|
কয়লা ব্লক বন্টন ঘিরে হওয়া দুর্নীতি মামলায় গত ১৬ ডিসেম্বর তিন বছরের কারাদণ্ড হয় ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়ার| একই সঙ্গে সাজা হয় প্রাক্তন কয়লা সচিল এইচ সি গুপ্তা, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যসচিব এ কে বসু এবং কোড়া ঘনিষ্ঠ সহযোগী বিজয় যোশীরও| জেলে যাওয়ার পাশাপাশি ঝাড়খণ্ডের বিশেষ আদালত নির্দেশ দেয়, মধু কোড়াকে ২৫ লক্ষ টাকা এবং এইচ সি গুপ্তাকে এক লক্ষ টাকা জরিমানা দিতে হবে| এরপরই উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়া| মঙ্গলবার কয়লা ব্লট বন্টন কেলেঙ্কারিতে সাজাপ্রাপ্ত মধু কোড়ার জেল হাজতে স্থতিগাদেশ দিল দিল্লি হাইকোর্ট| এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ২২ জানুয়ারি|
ঘটনার সূত্রপাত ২০০৭ সালে| ঝাড়খণ্ডের রাজহারা উত্তর কয়লা ব্লকের বরাত পাওয়ার জন্য আবেদন করেছিল কলকাতার ভিনি আয়রন অ্যান্ড স্টিল উদ্যোগ লিমিটেড নামক সংস্থা| সিবিআইয়ের দাবি, ভিনি আয়রন অ্যান্ড স্টিল উদ্যোগ লিমিটেড সংস্থাকে বরাত দেওয়ার পক্ষে ছিল না ঝাড়খণ্ড সরকার এবং ইস্পাত মন্ত্রক| কিন্তু, সেই সব এড়িয়ে বরাত দেয় স্ক্রিনিং কমিটি| এইচ সি গুপ্তা সেই সময় স্ক্রিনিং কমিটির চেয়ারম্যান ছিলেন|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top