News Flash

  • Home
  • Uncategorized
  • আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক আরও সুদৃঢ় করার পক্ষে সওয়াল স্বামীর
Image

আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক আরও সুদৃঢ় করার পক্ষে সওয়াল স্বামীর

নয়াদিল্লি, ২ জানুয়ারি(হি.স.): সম্প্রতি সন্ত্রাসবাদের প্রসঙ্গে পাকিস্তানের ভূমিকা নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিষয়ে বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী সুব্রক্ষ্মণ্যম স্বামী আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক আরও বেশি সুদৃঢ় করার পক্ষে সওয়াল করেছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, ‘পাকিস্তানের সঙ্গে মোকাবিলা করা জন্য নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে ভারতকে। সেই জন্য ইজরায়েল এবং আমেরিকাকে আমাদের সমর্থন করতে হবে। তার জন্য আমাদের তেল আবিব থেকে পশ্চিম জেরুজালেমে দূতাবাস সরিয়ে নেওয়া উচিত।’

উল্লেখ্য, সম্প্রতি নিজেদের বিদেশনীতিতে পরিবর্তন করে ইজরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমকে চিহ্নিত করেছে আমেরিকা। পাশাপাশি সম্প্রতি একদিন আগে সোশ্যা মিডিয়ায় এক ট্যুইট বার্তায় প্রেসিডেণ্ট ট্রাম্প পাকিস্তানের নিন্দা করে জানিয়েছিলেন, ‘আমেরিকা বোকার মতো গত দেড় দশক ধরে পাকিস্তানকে প্রায় ৩৩ বিলিয়ন ডলার দিয়েছে। তার বিনিময় পাকিস্তান মিথ্যা ছাড়া কিছু দেয়নি। সন্ত্রাসবাদীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে পাকিস্তান।’ মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যকে স্বাগত জানিয়েছেন স্বামী।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্টে এই মন্তব্যের ফলে এটা প্রমাণিত হয়ে গেল যে পাকিস্তান সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে। বিগত দুই দশকেরও বেশি সময় ধরে ভারত একই কথা বারবার বিশ্বের বিভিন্ন মঞ্চে বলে আসছিল। অবশেষে তা সত্যি প্রমাণিত হলো।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top