News Flash

  • Home
  • Uncategorized
  • আইএনএক্স মিডিয়া মামলা : কার্তি চিদম্বরমকে সমন ইডি-র
Image

আইএনএক্স মিডিয়া মামলা : কার্তি চিদম্বরমকে সমন ইডি-র

নয়াদিল্লি, ২ জানুয়ারি (হি.স.): আইএনএক্স মিডিয়া মামলায় বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পালানিয়াপ্পন চিদাম্বরমের ছেলে কার্তি চিদম্বরমকে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| আগামী ১১ জানুয়ারি কার্তি চিদম্বরমকে হাজিরা দিতে বলা হয়েছে| ইডি সূত্রের খবর, আইএনএক্স মিডিয়া মামলায় কার্তি চিদম্বরমের বয়ান রেকর্ড করবেন ইডি-র তদন্তকারী অফিসাররা|
উল্লেখ্য, ২০১৭ সালের মে মাসে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরম সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অর্থ তছরুপের মামলা রুজু করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা| অভিযুক্তদের তালিকায় ছিলেন কার্তি চিদম্বরম, আইএনএক্স মিডিয়া এবং ডিরেক্টররা, যথাক্রমে পিটার এবং ইন্দ্রানী মুখোপাধ্যায় সহ অন্যান্যরা| প্রিভেনশন অফ মানি লন্ডারিং আইনে এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট (ইসিআইআর) রুজু হয়|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top