News Flash

  • Home
  • Uncategorized
  • সিপিএমকে চিন বা পাকিস্তানে পাঠানো উচিত, বললেন বিপ্লব
Image

সিপিএমকে চিন বা পাকিস্তানে পাঠানো উচিত, বললেন বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর৷৷ সিপিএম নেতাদের চিন কিংবা পাকিস্তানে পাঠানো উঠিচ৷ এই দলের নেতারা দেশবিরোধী বক্তব্য রাখছে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থেকে৷ শুধু তাই নয় সাংবিধানিক পদে থেকেও শাসক দলের নেতারা দেশ বিরোধী বক্তব্য রাখছেন এবং সংবিধানের প্রতি অনাস্থা প্রদর্শন করছেন৷ সুপ্রিম কোর্টের রায়কে অমানবিক বলা থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ও রাজ্য মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রিরা মন্তব্য করছেন৷ তাই সিপিএমকে চিনে পাঠানো উচিত বলে দাবি করেছেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব৷
রবিবার আগরতলায় বিবেকানন্দ ময়দানে বামফ্রন্ট্রে কেন্দ্রীয় নির্বাচনী জনসভায় সিপিএম পলিটব্যুরোর সদস্য মানিক সরকার, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি সহ বামফ্রন্ট্রে নেতারা যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ অন্যান্য মন্ত্রিদের সমালোচনা করেছেন তার জবাব দিতে সন্ধ্যায় বিজেপি কার্য্যালয়ে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন বিপ্লব দেব৷ তিনি বলেন রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে চলেছে, এই বিষয়ে সিপিএম নেতারা নীরব রয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রীকে নিয়ে আসামের অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা কি বললেন তা নিয়ে হৈচৈ করছেন৷ বিপ্লববাবুর অভিযোগ শাসক দল ১৯৮০ সালের জুনের দাঙ্গার জন্য দায়ী৷ আসন্ন বিধানসভা নির্বাচনেও রাজ্যে অশান্তির পরিবেশ সৃষ্টি করতে চাইছে শাসক দল৷ বিজেপিকে সাম্প্রদায়িক দল বলে মানিকবাবুরা আখ্যা দিয়ে থাকেন৷ কিন্তু, রবিবার বামফ্রন্টের সমাবেশে মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ বামফ্রন্টের নেতার হিন্দু মনিষিদের কথা উচ্চারণ করলেও একটি বারের জন্যও তারা মুসলিম কিংবা খ্রীষ্টানদের নিয়ে কোন কথা বলেননি৷ তাতেই স্পষ্ট হয়ে যাচ্ছে ধর্মীয় বিভাজন করা করছে৷
শুধু তাই নয়, বিপ্লববাবু এদিন রাজ্যে দুজন সাংবাদিক খুন সহ অন্যান্য বিষয়ে আইন শৃঙ্খলার পরিস্থিতি যে অবনতি হয়েছে এজন্য বামফ্রন্ট সরকারকে দায়ী করেছেন৷ এজন্য তিনি সরাসরি মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন৷ তিনি বলেন, মুখ্যমন্ত্রী মানিক সরকারের নৈতিক দায়িত্ব নেই রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব সামাল দেওয়ার৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top