নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর৷৷ উত্তরত্রিপুরার কদমতলা থানার অন্তর্গত জুলাইবাসা গ্রামে ছোট ভাইয়ের গুলিতে নৃশংসভাবে খুন হয়েছেন বড়ভাই লুৎফুর রহমান৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন ধর্মনগরের এসডিপিও জ্যোতিস্মান দাসচৌধুরী৷ এ ঘটনায় গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে৷
পুলিশ সূত্রের খবর, উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার উত্তর ফুলবাড়ি গ্রামের বাসিন্দা বিশিষ্ট হার্ডওয়ার ব্যবসায়ী লুৎফুর রহমান (৫০) বিশে, কাজে রবিবার কাকভোরে গিয়েছিলেন জুলাইবাসা গ্রামের এক নম্বর ওয়ার্ডের শ্বশুর বাড়িতে৷ তাঁর পিছু ধাওয়া করে সকাল প্রাশ সাড়ে সাতটা নাগাদ জুলাইবাসা গ্রামে পৌঁছে যায় লুৎফুর রহমানের ছোটভাই হারিস আলি (৪০) কেউ কিছু বোঝার আগেই সে বড় ভাইকে লক্ষ্য করে পিস্তল দিয়ে এলাপাথাড়ি চার রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায়৷ ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন লুৎফুর রহমান৷ খবর পেয়ে কদমতলা থানার ওসি পুলিশবাহিনী নিয়ে অকুস্থলে গিলে পৌঁছেন৷ সেখানে উত্তেজিত গ্রামের জনতা পুলিশ ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন ঘাতকে পাকড়াও করার দাবিতে৷ পরিস্থিতি বিগড়ে যাচ্ছে বলে খবর পেয়ে অকুস্থলে ছুটে যান এসডিপিও জ্যোতিস্মান দাসচৌধুরী৷ পুলিশকে কাজ করতে না ি দলে অপরাধীকে ধরা সম্বব নয় ইত্যাদি নানা কথা বলে তিনি উত্তেজিত জনগণকে শান্ত করেন৷ পরে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ধর্মনগর হাসপাতালে পাঠান৷ হাসপাতালে নিহত লুৎফুরের শরীরের চারটি জায়গা থেকে চারটি সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল৷ গত কয়েক বছর আগে হারিস তার দাদাকে অপহরণও করেছিল৷ তার নামে একাধিক মামলাও রয়েছে পুলিশের ডায়েরিতে৷ বারকয়েক ধরা পড়ে জেলও খেটেছে৷



















