News Flash

  • Home
  • Uncategorized
  • অমিত শাহ কেবিআই মাঠে বামেদের বিদায়ঘন্টা বাজাবেন, দাবি বিজেপির
Image

অমিত শাহ কেবিআই মাঠে বামেদের বিদায়ঘন্টা বাজাবেন, দাবি বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর৷৷ পরিবর্তন বনাম প্রত্যাবর্তনের লড়াই জমে উঠেছে৷ রাজ্য রাজনীতিতে ২৪ বছর পর ১৮’র নির্বাচনে সরকার বদল হচ্ছে সময়ের অপেক্ষায়৷ গোমতী জেলার কে বি আই মাছে পরিবর্তনের শঙ্খ নিনাদ দেবেন জনসভায় বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ রবিবার সদর জেলার সমস্ত মন্ডল ভিত্তিক সভাপতি ও কার্যকর্তাদের নিয়ে বৈঠকে এমনটাই দৃঢ় প্রত্যয়ে শাসক দলকে বিঁধলেন সদর জেলা সভাপতি মানিক দাস৷
গোটা দেশে চলছে ১৪’র লোকসভা নির্বাচন থেকে মোদী হাওয়া৷ ত্রিপুরায় বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে বড়সড় শক্তি মহড়া দেখাবে বিজেপি কে বি আঠের জনসমাবেশে৷ সদরের ১০ হাজার বিজেপি’র সমর্থক জনসভায় অংস গ্রহণ করবেন৷ বলেও জানিয়েছেন তিনি৷ মন্ডল ভিত্তিক আন্দোলন সংগঠিত করার বিজেপি শাসক শিবিরে চিন্তার ভাজ পড়েছে ক্ষমতা হারানোর সুর ছড়িয়েছেন তিনি৷
প্রেক্ষিতে, অমিত শাহ’র সফর রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক বলেই দাবী সদর জেলা সভাপতির৷ তাঁর মতে, ভোটের আগে সর্বভারতী সভাপতি বিজেপি বিরোধী রাজ্যে জনসভা করলেই নির্বাচনে বহুমত নিয়ে সরকার গড়ার দৃষ্টান্ত রয়েছে৷ সদরের সমস্ত মন্ডলের কার্যকর্তাদের দু-মাস চোখ ও কান খোলা রাখার বার্তা দিয়েছেন শ্রী দাস৷ পাশাপাসি সিপিএম দলের জনপ্রিয়তা ও গ্রহনযোগ্যতা প্রমান করতে বিধানসভা ভিত্তিক সভা ও পদযাত্রা করে দেখানোর চ্যালেঞ্জ জানিয়েছেন বিজেপি সদর জেলা সভাপতি৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top