News Flash

  • Home
  • Uncategorized
  • ২০১৮ তে নতুন রাজনৈতিক লড়াইয়ে মুখোমুখি বিজেপি-কংগ্রেস
Image

২০১৮ তে নতুন রাজনৈতিক লড়াইয়ে মুখোমুখি বিজেপি-কংগ্রেস

নয়াদিল্লি, ১ জানুয়ারি(হি.স.) নতুন বছরে নয়া রাজনৈতিক সমীকরণ শুরু করে দিল দেশের সমস্ত রাজনৈতিক দল। ২০১৭ গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপিকে জোর টক্কর দিয়েছে কংগ্রেস ও তার সহযোগীরা। এবার ২০১৮ হতে চলেছে জাতীয় রাজনীতিতে সব থেকে গুরুত্বপূর্ণ বছর। কারণ এই বছর মোট ৮ টি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। রাজ্যগুলি হল রাজস্থান, মধ্যপ্রদেশ, কর্ণাটক, ছত্তিশগড়, নাগাল্যান্ড, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। এই রাজ্যগুলির মধ্যে রাজস্থানে বিজেপিকে জোর টক্কর দিতে পারে কংগ্রেস। অন্যদিকে মধ্যপ্রদেশ ছত্তিশগড় হচ্ছে বিজেপির সব থেকে শক্ত ঘাটি। পাশাপাশি পূর্ব ভারতের একমাত্র বাম দুর্গ বলে পরিচিত ত্রিপুরাতেও নিজেদের রাজনৈতিক জমি শক্ত করেছে বিজেপি। বামেদের বিরুদ্ধে জোর লড়াই করবে বিজেপি। অন্যদিকে দক্ষিণ ভারতের একমাত্র রাজ্য যেখানে কংগ্রেসের রাজ চলছে তা হলো কর্ণাটক। সেখানে কংগ্রেসকে বেশ চাপে রেখেছে বিজেপি। টিপু সুলতাল ইস্যুসহ একাধিক বিষয়ে শাসক কংগ্রেসকে চাপে রেখেছে বিজেপি। মেঘালয় এবং মিজোরামে বিজেপি ভাল ফল করবে বলে আশা প্রকাশ করছে দলে শীর্ষ নেতৃত্ব।

উল্লেখ্য, এই আটটি রাজ্যের মিলিত লোকসভার আসন হচ্ছে ৯৯ টি। তাই পরোক্ষভাবে এই রাজ্যগুলিতে যে রাজনৈতিক দল এগিয়ে থাকবে তারা দিল্লির মসনদের আরও বেশি কাছাকাছি পৌঁছে যেতে পারবে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top