News Flash

  • Home
  • Uncategorized
  • হজে মহিলাদের একা যাওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নীতির বিরোধিতা করলেন এআইএপিএলবির সম্পাদক
Image

হজে মহিলাদের একা যাওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নীতির বিরোধিতা করলেন এআইএপিএলবির সম্পাদক

পুনে, ১ জানুয়ারি(হি.স.): বছরের শেষ রবিবার রেডিওতে মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুগান্তকারী ঘোষণা করেছিলেন। তিনি জানিয়েছিলেন এবার থেকে হজ করতে একাই যেতে পারবেন মুসলিম মহিলারা। সেই জন্য পৃথক তালিকা তৈরি করা হবে বলে তিনি জানিয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রীর এই নীতির সঙ্গে একমত হতে পারছেন অল ইন্ডিয়া মুসলিম পারসোন্যাল বোর্ডের সম্পাদক মৌলানা আব্দুল হামিদ আজহারি। এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, ‘এটি হচ্ছে ধর্মীয় বিষয় তাই আইন প্রণয়নের আওতায় এনে সংসদে পাশ করার মতো বিষয় এটি নয়। ৯৯ শতাংশ মুসলিম তাদের ধর্মী সংস্থা কি বলছে সেটা মেনে চলে। মোদীজি বা অন্য কেউ কি বলছে সেটা মেনে তারা চলে না।’

মৌলানা আব্দুল হামিদ আজহারি আরও বলেন, ‘শুধু হজ কেন অন্য ক্ষেত্রেও একজন মহিলা তিনদিনের বেশি সময় ধরে ভ্রমণ কোনও পুরুষ সঙ্গী ছাড়া করতে পারে না। যদি কোনও মহিলার পুরুষ সঙ্গী না থাকে বা পুরুষ সঙ্গীর খরচ বহন করতে সে না পারে তবে হজে যাওয়া থেকে সে ছাড় পায়।’

উল্লেখ্য রবিবার মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যান্য মুসলিম প্রধান দেশগুলির উদাহরণ টেনে বলেছিলেন যে সেখানেও মহিলারা হজ করতে একা যায়। পাশাপাশি বিষয়টিকে সংস্কারমুখী পদক্ষেপ হিসেবে আখ্যা দেন তিনি প্রধানমন্ত্রী জানিয়েছিলেন প্রায় ১৩০০ জন মুসলিম মহিলা পুরুষসঙ্গী ছাড়া হজ করতে যাওয়ার জন্য আবেদন করেছে কেন্দ্রীয় সরকারের কাছে৷ আগের নিয়ম ছিল কোনও মুসলিম মহিলা হজে যেতে চাইলে তাঁকে পুরুষ সঙ্গীর সঙ্গে যেতে হতো। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন এই নিয়মের পালন করার অর্থ অন্যায় ও লিঙ্গবৈষম্যকে সমর্থন করা, একে মানা যায়না৷ গোটা বিষয়টিকে সংস্কারমূলক পদক্ষেপ হিসেবে চিহ্নিত করেছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে নারী অধিকার কর্মী সুধা রামালিঙ্গা জানিয়েছেন এই বিষয়ে প্রধানমন্ত্রীকে সমর্থন জানিয়েছেন। পাশাপাশি তিনি এও বলেছেন, ‘বিষয়টি নতুন কিছু নয়। সৌদি আরব প্রশাসনের মতে ৪৫ বছরের উর্দ্ধে যে কোন মহিলা হজে একা আসতে পারেন। কিন্তু পুরুষ সঙ্গীর অনুমোদিত চিঠি তাদের সঙ্গে করে আনতে হবে।’

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top