News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্য ম্যাঞ্চেস্টারের এক বহুতলে বিধ্বংসী আগুন, আতঙ্ক
Image

মধ্য ম্যাঞ্চেস্টারের এক বহুতলে বিধ্বংসী আগুন, আতঙ্ক

লন্ডন, ৩১ ডিসেম্বর (হি.স.) : মধ্য ম্যাঞ্চেস্টারের এক বহুতলে বিধ্বংসী আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়াল৷ শনিবার বিকেলে ১২তল বিশিষ্ট ওই বহুতলে আগুন লাগে৷ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী৷ আগুন এখন নিয়ন্ত্রণে বলে খবর৷
দমকল সূত্রে খবর, ম্যাঞ্চেস্টারের জয়েনার স্ট্রীটের কাছে ওই বহুতলে কীভাবে আগুন লাগল তা এখনও পরিস্কার নয়৷ কি থেকে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে৷ আগুন লাগার পরই আতঙ্ক ছড়ায় এলাকায়৷ অনেকে বহুতল থেকে দ্রুত বেরিয়ে আসেন৷ সোশ্যাল মিডিয়ায় আগুনের ছবি ও ভিডিও পোষ্ট হতে শুরু করে৷ আকাশ কালো ধোয়ায় ভরে গিয়েছে৷ বিষাক্ত ধোয়ায় এক জন অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর৷ তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷
আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী৷ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে৷ তবে বহুতলের বেশ কিছু তল ক্ষতিগ্রস্ত হয়েছে৷ আগুন লাগার পর এলাকার যান চলাচল বন্ধ করে দেওয়া হয়৷ যান চলাচল সাময়িক বন্ধ রাখা হয়৷ তবে পুরোপুরি যান চলাচল স্বাভাবিক হতে আরও বেশ কিছু সময় লাগবে বলে জানিয়েছেন শহরের ট্রাফিক পুলিশ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top