News Flash

  • Home
  • Uncategorized
  • সমাজে এখন অসুস্থ পরিবেশ সৃষ্টির চেষ্টা হচ্ছে ঃ মুখ্যমন্ত্রী
Image

সমাজে এখন অসুস্থ পরিবেশ সৃষ্টির চেষ্টা হচ্ছে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর৷৷ আমাদের সমাজে এখন অসুস্থ পরিবেশ সৃষ্টির চেষ্টা হচ্ছে৷ ধর্ম-বর্ণ-পোশাকের কথা বলে মানুষকে ভাগ করার চেষ্টা হচ্ছে৷ এই বিষয়গুলি যাতে বাচ্চাদের স্পর্শ করতে না পারে সে বিষয়ে তাদের মা – বাবাদের নজর দিতে হবে৷ আজ বিকালে মেলার মাঠের এগিয়ে চল সংঘে আয়োজিত দশ দিন ব্যাপী ৩০ তম শিশু মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মানিক সরকার এ কথা বলেন৷ তিনি বলেন, আজকের শিশু দেশের ভাবী নাগরিক৷ তাকে ছোটবেলা থেকে বড় করে গড়ে তোলার ক্ষেত্রে মায়ের ভূমিকা সবচেয়ে বড়৷ এই শিক্ষা দেবার জন্য মাকে বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় যাবার প্রয়োজন পড়েন৷ মুখ্যমন্ত্রী বলেন, শিশুদের শেখাতে হবে সে যেন সত্য কথা বলে, বড়দের শ্রদ্ধা করে৷ একই সাথে তার সমবয়সীদের সাথে জাত-ধর্ম-বর্ণের উধের্ব ওঠে সে যেন বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলে৷ তিনি বলেন, এই শিক্ষা শিশুকে ছোটবেলায় দেয়া গেলে সে বড় হয়ে মানুষের মত মানুষ হবে৷ শুধু নম্বরের পেছনে না ছোটার জন্য পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই সময় শিশুকে পাখীর মত স্বাধীন ভাবনা নিয়ে চলার সুযোগ দিতে হবে৷ বড় হবার মানসিকতা তাকে তার ভাবনার মধ্যে ঢুকিয়ে দিতে হবে৷ তিনি বলেন, শিশু উৎসব শুধু শিশুদের উৎসব নয়৷ মা, বাব, দাদু-দিদিমা অর্থাৎ পরিবারের সবার সম্মিলিত উৎসব৷ এই উৎসবকে ভিত্তি করে গোটা পরিবার এর সঙ্গে যুক্ত হয়৷ ফলে একটা বিরাট মেল বন্ধন তৈরী হয়৷ শিশুর কাছে এই ধরণের অনুষ্ঠানে অংশ নেয়াটাই মূল বলে মুখ্যমন্ত্রী মনে করেন৷ তিনি বলেন, এতে অংশ নেবার মধ্য দিয়ে শিশু নিজেকে গুটিয়ে রাখার প্রবণতা থেকে বেরিয়ে আসবে এবং নিজের বিশ্বাস বাড়বে৷ তাই তার কাছে প্রতিযোগিতায় অংশ নেয়াটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়৷
অনুষ্ঠানে এ ছাড়া বক্তব্য রাখেন রাজ্যের বিশিষ্ট ক্রীড়াবিদ নিষ্ঠা চক্রবর্তী, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট শিক্ষক পরেশ চক্রবর্তী, এগিয়ে চল সংঘের সাধারণ সম্পাদক সুমন্ত গুপ্ত, এ বছরের শিশু মেলা কমিটির আহ্বায়ক বিষ্ণু চক্রবর্তী প্রমুখ৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এগিয়ে চল সংঘের সভাপতি চঞ্চল নন্দী৷ অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দশ হাজার টাকা দান করা হয়৷ অনুষ্ঠান শুরুর আগে শিশুদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালী শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ এই বর্ণাঢ্য র্যালীতে শিশুরা নানা সাজে সমাজকে সচেতন করার চেষ্টা করেছে৷ প্রতি বছর এই ক্লাবের উদ্যোগে শিশুমেলার আয়োজন করা হয়৷ রাজ্যের অন্যান্য স্থানেও এই মরশুমে শিশুমেলার আয়োজন করা হয়৷ এই ধরনের উদ্যোগকে অভিবাবকরা স্বাগত জানিয়েছেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top