News Flash

  • Home
  • Uncategorized
  • রজনীকান্তকে ‘অশিক্ষিত’ বলে কটাক্ষ সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর
Image

রজনীকান্তকে ‘অশিক্ষিত’ বলে কটাক্ষ সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর

নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর (হি.স.) : রজনীকান্তকে ‘অশিক্ষিত’ বলে কটাক্ষ করলেন বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী৷ একই সঙ্গে রজনীকান্তের রাজনীতিতে আসা নিয়ে যে উন্মাদনা ছড়িয়েছে তাকে মিডিয়ার তৈরি ‘হাইপ’ বলে মন্তব্য করেন স্বামী৷ তিনি অারও বলেন,‘‘মিডিয়ার সাহায্যে রাজনীতি হয় না৷ তিনিও রাজনীতি করতে পারবে না৷’’ এরপর রজনীকে হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজনীতি আসলেই ওর কেচ্ছা কেলেঙ্কারি প্রকাশ্যে আনব৷
নীরবতা ভেঙে রবিবার অবশেষে রাজনীতিতে যোগ দেওয়ার কথা ঘোষণা করলেন তামিল সুপারস্টার রজনীকান্ত৷ তিনি একথাও জানিয়েছেন, তামিল রাজনীতিকে শুদ্ধকরণ করতে চান৷ সিস্টেমে বদল ঘটাতে চান৷ এদিকে রাজনীতিতে যোগ দেওবার কথা ঘোষণা হতেই তাকে নিয়ে বিদ্রুপ করলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী৷ তিনি বলেন ‘‘আরও এক তারকা তামিল রাজনীতির ময়দানে পা রাখতে চলেছে৷ দুর্নীতি দুর করতে তিনি রাজনীতিতে আসছেন৷ কিন্তু একজনও ফিল্ম স্টার রাজনীতিতে এসে দুর্নীতি দুর করতে পেরেছে৷ তামিলনাড়ুর জন্য আদৌ কিছু করতে পারবেন না তিনি৷ রজনীর কাছে কোন তথ্য কোন নথি নেই৷ তিনি একজন অশিক্ষিত৷
রজনী রাজনীতিতে এলে বিজেপি কি তাকে সমর্থন জানাবে? প্রশ্নের উত্তরে সুব্রহ্মণ্যম স্বামী বলেন, ‘‘আমি জানি না বিজেপি তাকে সমর্থন করবে কিনা? কিন্তু আমি বিরোধীতা করব৷ আগে নিজের দলের নাম, প্রার্থীদের নাম ঘোষণা করুক তারপর আমি রজনীর সত্যিটা সামনে আনব৷’’ তবে সুব্রহ্মণ্যম স্বামী রজনীর রাজনীতিতে আসা নিয়ে কটাক্ষ করলেও তামিলনাড়ু বিজেপি তাঁকে স্বাগত জানিয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top