News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচনের রণকৌশল নিয়ে কংগ্রেস ভবনে বোরার নেতৃত্ব বৈঠক
Image

নির্বাচনের রণকৌশল নিয়ে কংগ্রেস ভবনে বোরার নেতৃত্ব বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর৷৷ প্রার্থী চয়ন, ভোটের রণকৌশল, সমভাবাপন্ন দলের সঙ্গে জোট ইস্যুতে শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে বৈঠক অনুষ্ঠিত হয়৷ এ আই সি সি’র নিযুক্ত প্রদেশ কংগ্রেস পর্যবেক্ষক ভূপেন কুমার বোরার পৌরহিত্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ রাহুল গান্ধী জানুয়ারী মাসের তৃতীয় সপ্তাহে রাজ্য সফর করবেন৷ ৮ই জানুয়ারী সি পি যোশী মাঠের পরিস্থিতি খতিয়ে দেখতে ত্রিপুরায় আসবেন বলে জানিয়েছেন বোরা৷ সি পি এমের সঙ্গে জোটের কোন সম্ভাবনা নেই বলে বৈঠকে জানিয়ে দিয়েছেন বোরা৷ তাঁর মতে, কংগ্রেস রাজ্য রাজনীতিতে ঘুড়ে দাঁড়াবে কর্মীদের সঙ্গে নিয়ে৷
ভবনে ম্যারাথন বৈঠকে সদর জেলার সমস্ত শাখা ও অঙ্গ সংগঠনগুলির নেতৃত্বরা উপস্থিত ছিলেন৷ নির্বাচনী ইস্তেহারে ১০,৩২৩ জনের বিকল্প কর্মসংস্থান, বেকার ভাতা প্রদান করা, চিটফান্ডের সর্বশান্ত ১৪ লাখ আমানতকারীর টাকার বিষয়টি রাখার পিসিসি’র প্রস্তাবকে বৈঠকে সমর্থন জানিয়েছেন কংগ্রেস পর্যবেক্ষক৷ বৈঠকে উপস্থিত ছিলেন পিসিসি সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহা, বিধায়ক গোপাল চন্দ্র রায়, পি সি সিসহ সভাপতি পীযুষ বিশ্বাস প্রদেশ যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চক্রবর্তী, প্রদেশ কংগ্রেস সম্পাদক জয়দুল হুসেন, এসসি সেলের সাধারণ সম্পাদক রতন দাস প্রমুখ৷ প্রসঙ্গত, রাজ্যে কংগ্রেসের সাথে সিপিএমের জোট হচ্ছে বলে খবর ছড়িয়ে পড়েছিল৷ এই খবরে রাজনৈতিক মহলে রীতিমতো জল্পনার সৃষ্টি হয়েছিল৷ যদিও কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে যে এমন কোন জোটের সত্যতা নেই৷ এটি বিজেপি গুজব ছড়াচ্ছে বলে কংগ্রেসের দাবি৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top