News Flash

  • Home
  • Uncategorized
  • ইংলিশ প্রিমিয়র লিগে সাউথ্যাম্পটনের বিরুদ্ধে ড্র ম্যান ইউ-র
Image

ইংলিশ প্রিমিয়র লিগে সাউথ্যাম্পটনের বিরুদ্ধে ড্র ম্যান ইউ-র

ম্যাঞ্চেস্টার, ৩১ ডিসেম্বর (হি.স.) : বছরের শেষটা ভালো হল না ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের৷ শনিবার ইংলিশ প্রিমিয়র লিগে সাউথ্যাম্পটনের বিরুদ্ধে ড্র করে পয়েন্ট হারাল হোসে মরিনোর দল৷
ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের শুরু থেকে সাউথ্যাম্পটনের রক্ষণে চাপ ধরে রাখলেও গোলের দেখা পায়নি ম্যান ইউ। নবম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়ার আগে লুকাকুর হেড পোস্টের ওপর দিয়ে উড়ে যায়। ২৮তম মিনিটে স্পেনের ফরোয়ার্ড মাতার শট আটকে দেন ম্যাকার্থি। এরপর মিখিতারিয়ানের ক্রস থেকে লিনগার্ডের হেড লক্ষ্যভ্রষ্ট হলে ম্যান ইউ সমর্থকদের হতাশা আরও বাড়ে।
দ্বিতীয়ার্ধেও গোল করতে পারেনি মরিনোর ছেলেরা৷ মাতা-পগবারা দলকে কাঙ্ক্ষিত গোল এনে দিতে পারেননি। শেষ দিকে পগবা তড়িৎ টোকায় বল জালে পাঠালেও অফ-সাইডের কারণে গোল হয়নি। শেষ পর্যন্ত ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। এ নিয়ে পঞ্চম ম্যাচ ড্র করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড৷ ২১ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মরিনোর দল। ২০ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে সাউথ্যাম্পটন।
অন্য দিনে শনিবার বড় ব্যবধানে জয় পেয়েছে চেলসি৷ স্টোক সিটিকে ৫-০ গোলে হারায় কোন্তের দল৷ এর ফলে ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ‘দ্য ব্লুজ’। আর লেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়ে ২১ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে লিভারপুল। তবে ২০ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যাঞ্চেস্টার সিটি।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top