News Flash

  • Home
  • Uncategorized
  • ১৯ টি ট্রেন বাতিল, ২৬ টি ট্রেন দেরিতে চলছে রাজধানী দিল্লিতে
Image

১৯ টি ট্রেন বাতিল, ২৬ টি ট্রেন দেরিতে চলছে রাজধানী দিল্লিতে

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি.স.): ঘন কুয়াশার জেরে রেল চলাচল বিঘ্নিত হওয়া এবং সেটিকে কেন্দ্র করে নিত্য এবং দূরপাল্লার যাত্রীদের নাজেহাল হওয়ার চিত্রটি বৃহস্পতিবারেও একই থেকে গেল রাজধানী দিল্লিতে। এদিন সকাল থেকেই ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে রাজধানীর পরিবেশ। ফলে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই ১৯ টি ট্রেন বাতিল করে দেওয়া হয় । এছাড়াও ঘন কুয়াশার কারণে কম দৃশ্যমানতা তৈরি হওয়ার ফলে সিগন্যাল স্পষ্ট দেখা যাচ্ছে না। তাই ট্রেন চালকেরা দুর্ঘটনা এড়াতে ট্রেন নির্ধারিত গতির থেকে আসতে চালাতে বাধ্য হচ্ছেন। সে কারণে ২৬ টি ট্রেন রাজধানীতে দেরিতে চলছে। এর পাশাপাশি ৭ টি ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। ফলে স্বাভাবিক ভাবেই কর্মক্ষেত্রে বেরোনো বহু মানুষেরই এর ফলে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। উল্লেখ্য, এর আগের দিন অর্থাৎ বুধবার ৩০ টি ট্রেন দেরিতে চলছিল, ৬ টি বাতিল করে দেওয়া হয়েছিল।

রেল পরিষেবা পাশাপাশি এদিন সড়ক পরিবহণ এবং বিমান পরিষেবাও বিপর্যস্ত হয়েছে রাজধানী দিল্লিতে। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে এদিন দিল্লিতে সকালের দিকে তাপমাত্রা ছিল সর্বনিম্ন ৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। পারদের কাটা নামার পাশাপাশি দিল্লিতে বায়ু দূষণের মাত্রাও পাল্লা দিয়ে বেড়ে চলেছে। সূত্রের দাবি আগামী দিনেও এর কোনও পরিবর্তন হবে না। দিল্লি এবং এনসিআর অঞ্চলে দূষণের মাত্রা কমানোর জন্য প্রশাসনের তরফে এক উচ্চ পর্যায়ের টাক্স ফোর্স গঠন করা হয়েছে। দূষণের মাত্রা কমানোর জন্য ১২ টি প্রস্তাব তাঁরা প্রশাসনের কাছে পেশ করেছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top