News Flash

  • Home
  • Uncategorized
  • সিপিএমের প্রচার পুস্তিকায় রাষ্ট্রবিরোধী মন্তব্য, আইনী ব্যবস্থা নিতে রাজ্যপালের দ্বারস্থ বিজেপি
Image

সিপিএমের প্রচার পুস্তিকায় রাষ্ট্রবিরোধী মন্তব্য, আইনী ব্যবস্থা নিতে রাজ্যপালের দ্বারস্থ বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর৷৷ রাজ্যে সিপিআইএম’র একটি প্রচার-পুস্তিকাকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি নতুন মোড় নিয়েছে৷

প্রচার-পুস্তিকায় রাষ্ট্রবিরোধী মন্তব্যের প্রেক্ষিতে সিপিএম নেত্রী বৃন্দা কারাতের গ্রেপ্তারের দাবীতে মঙ্গলবার রাজ্যপালকে স্মারকলিপি দিয়েছে বিজেপির এক প্রতিনিধি দল৷

প্রচার-পুস্তিকায় রাষ্ট্রবিরোধী মন্তব্য করা হয়েছে বলে সিপিআইএম’র বৃন্দা কারাত এবং হরিপদ দাসকে গ্রেফতারের দাবি জানিয়েছে বিজেপি৷ পাশাপাশি প্রচার-পুস্তিকাটি অতিসত্বর নিষিদ্ধ করার দাবি জানিয়েছে বিজেপি৷ প্রধানমন্ত্রীর দফতরকে কালিমালিপ্ত করে সিপিআইএম এর প্রচার-পুস্কিকায় অভব্য মন্তব্য করা হয়েছে বলে মনে করছে বিজেপি৷ এই ইস্যুতে বিজেপি’র এক প্রতিনিধি দল মঙ্গলবার বিকেলে রাজ্যপাল তথাগত রায়ের সঙ্গে দেখার করে দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে৷
বিধায়ক রতনলাল নাথ অভিযোগ করেন, প্রচার পুস্তিকায় বলা হয়েছে, প্রধানমন্ত্রীর দফতর উগ্রবাদীদের সঙ্গে যুক্ত৷ প্রধানমন্ত্রীকেও এর সঙ্গে যুক্ত করা হয়েছে৷ এ ধরনের রাষ্ট্রদ্রোহীতার কঠোর শাস্তি হওয়ার প্রয়োজন৷ এই প্রচার পুস্তিকায় লেখিকা বৃন্দা কারাত এবং প্রকাশক হরিপদ দাসকে অবিলম্বে গ্রেফতার করে তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া প্রয়োজন৷ অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব বলেন, রাজ্যপালও বিষয়টি দেখে হতচকিত হয়ে পড়েছেন৷ প্রচার পুস্তিকায় এমন মন্তব্য করা যেতে পারে তা ভাবা যায় না বলে রাজ্যপাল মন্তব্য করেছেন৷ বিপ্লববাবু বলেন, সিপিআইএম’র এখন হিতাহিত জ্ঞান চলে গেছে৷ যা খুশি করছে৷ বিজেপি’র তরফে দোষীদের বিরুদ্ধে দেশের সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে রাজ্যপালের কাছে৷
এদিন সাংবাদিক সম্মেলনে বিধায়ক রতনলাল নাথ বলেন, প্রধানমন্ত্রীকে জড়িয়ে সিপিএমের প্রচার-পুস্তিকায় যা কুৎসা রটানো হয়েছে তারজন্য লেখক এবং প্রকাশকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত৷ রতনলাল নাথ সিপিএমের উদ্দেশ্যে বলেন, কোন উগ্রবাদি সংগঠনের সাথে প্রধানমন্ত্রীর সম্পর্ক রয়েছে তার প্রমান দিতে হবে৷ তিনি বলেন প্রচার পুস্তিকায় এধরণের রাষ্ট্রবিরোধী বক্তব্যকে কোনভাবেই খাটো করে দেখা উচিত নয়৷ বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব বলেন, এই বিষয়টি প্রধানমন্ত্রীর দফতরকে জানানো হবে৷ এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানানো হবে৷ এদিন রতনলাল নাথ দাবি করেন, সিপিএমের প্রচার পুস্তিকায় সবগুলি পাতা মিথ্যা তথ্য দিয়ে সাজানো রয়েছে৷ নববই শতাংশ কেন্দ্র নির্ভর রাজ্য প্রচার-পুস্তিকায় দাবি করছে সমস্ত কিছুই বামফ্রন্ট সরকারের তহবিল থেকে খরচ করে উন্নয়ন হচ্ছে৷
উল্লেখ্য, সিপিআইএম সম্প্রতি একটি প্রচার পুস্তিকা প্রকাশ করেছে৷ হিন্দি, ইংরেজি এবং বাংলায় প্রচার পুস্তিকাটি প্রকাশিত হয়েছে৷ হিন্দি এবং ইংরেজি ভাষায় অনেক আগেই এই প্রচার পুস্তিকাটি প্রকাশিত হয়েছে৷ এর বাংলা সংস্করণটি গত শনিবার সাংবাদিক সম্মেলনে প্রকাশ করে সিপিএম রাজ্য কমিটি৷ এতে কেন্দ্রের বর্তমান সরকারের বিরুদ্ধে তীব্র উষ্মা প্রকাশ করে অশালীন ভাষায় আক্রমণ করা হয়েছে৷ এরপর থেকেই এই প্রচার পুস্তিকাটি নিয়ে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নতুন মোড় নিয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top