News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানে কুলভূষণ যাদবের পরিবারের প্রতি অমানবিক আচরণের কড়া সমালোচনায় শিবসেনা
Image

পাকিস্তানে কুলভূষণ যাদবের পরিবারের প্রতি অমানবিক আচরণের কড়া সমালোচনায় শিবসেনা

মুম্বই, ২৭ ডিসেম্বর(হি.স.) : কুলভূষণ যাদব প্রসঙ্গে পাকিস্তানের নিন্দায় মুখর হলো শিবসেনা। দলীয় মুখপত্র সামনায় পাকিস্তানের কড়া সমালোচনা করে বলা হয়েছে, ‘পাকিস্তানে অভ্যেস হয়ে গিয়েছে আমাদের খাটো করার। যা কোনদিনই তারা সংশোধন করবে না। এখানে এলে আমরা যতই সম্মান দেখাই না কেন তাদের। তারা সব সময় ভারতের বিরুদ্ধে ঘৃণা পোষন করে এসেছে।’

পাকিস্তানি জেলে বন্দি কুলভূষণ যাদবের সঙ্গে দেখা করতে যাওয়া মা এবং স্ত্রীয়ের সঙ্গে যে অমানবিক আচরণ পাকিস্তান প্রশাসন করেছে তার বিরুদ্ধেই সরব হয়েছে শিবসেনা। কুলভূষণ যাদবের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে তার স্ত্রীকে মঙ্গলসূত্র, বালা, টিপ খুলে রাখার নির্দেশ দেয় কর্তব্যরত পাকিস্তানি আধিকারিকরা। সেই মতো ওইগুলি খুলে রেখে কুলভূষণ যাদবের সঙ্গে দেখা করতে যান তার স্ত্রী ও মা। পাশাপাশি কুলভূষণের সঙ্গে তার স্ত্রী ও মায়ের সাক্ষাৎতের সময় মাতৃভাষা মারাঠি ব্যবহারের উপরেও নিষেধাজ্ঞা জারি করে পাকিস্তান। সন্তান ও মায়ের মাঝে পুরু কাঁচে একটি আস্তরণ রাখা হয়। যার ফলে নিজের ছেলেকে জড়িয়েও ধরতে পারেননি মা। সাক্ষাৎতের পরে কুলভূষণের স্ত্রী ও মায়ের দিকে পাকিস্তানি সংবাদমাধ্যমের পক্ষ থেকে ধেয়ে আসে একাধিক কটূক্তি। এই প্রসঙ্গে দলীয় মুখপত্রে শিবসেনা দাবি করেছে, ‘পরিবারের কাউকে মারাঠি ভাষায় কথা বলতে দেওয়া হয়নি। এমনকি অতিথিদের পাকিস্তানে স্বাগত জানানো হয়নি।’

দলীয় মুখপত্রে পাকিস্তানকে প্রতারক বলে আখ্যা দিয়েছে শিবসেনা। তাদের দাবি এই ভাবে অপমান না করে পরিবারের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সাক্ষাৎতের ব্যবস্থা আয়োজন করতে পারত পাকিস্তান।

অন্যদিকে কেন্দ্রীয় সরকারের কাছে এই বিষয়ে জোরাল পদক্ষেপ গ্রহণের দাবি করেছে শিবসেনা। অন্যদিকে কুলভূষণের পরিবারের প্রতি এই রকম অমানবিক আচরণের ফলে ক্ষিপ্ত গোটা দেশ।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top