News Flash

  • Home
  • Uncategorized
  • দূর্ঘটনায় মৃত্যু বাইক চালকের, বিলম্বে পৌঁছায় গণধোলাই দমকল কর্মীদের
Image

দূর্ঘটনায় মৃত্যু বাইক চালকের, বিলম্বে পৌঁছায় গণধোলাই দমকল কর্মীদের

নিজস্ব প্রতিনিধি, লংতরাইভ্যালী, ২৬ ডিসেম্বর৷৷ ব্রীজের উপর থেকে নদীতে পড়ে বাইক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে বিরাশিমাইলের মনু ব্রীজের লক্ষ্মীপুরে৷ বাইক চালকের নাম প্রিয়তোষ দেব৷ বয়স ২৭ বছর৷ এদিকে, বাইক চালককে নদী থেকে তুলে আনার জন্য ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও এক ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছায় ক্ষুব্ধ জনতা ফায়ার সার্ভিসের কর্মীদের মারধর করেছে৷
সংবাদে প্রকাশ, মঙ্গলবার ছিল মাছলির বাজারের হাটবার৷ বাজারের শুকনো মাছ বিক্রেতা প্রিয়তোষ দেব বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন নিজের বাইক নিয়ে৷ মনু ব্রীজের উপরে পৌঁছতেই প্রিয়তোষ আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ব্রীজের রেলিংয়ের সাথে ধাক্কা দেয়৷ তাতে বাইক থেকে ছিটকে পড়ে যায় নদীতে৷ প্রায় দুইশ ফুট নীচে পড়ে যায় প্রিয়তোষ৷ স্থানীয় জনগণ বিষয়টি দেখতে পেয়ে খবর দেয় ফায়ার সার্ভিসকে৷ মনু এবং কুমারঘাট ফায়ার স্টেশন থেকে প্রায় এক ঘন্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে৷ দীর্ঘ সময় নদীতে তল্লাসী চালিয়ে প্রিয়তোষের মৃতদেহ উদ্দার করা হয়৷ এদিকে, স্থানীয় জনগণের অভিযোগ দ্রুততার সাথে যদি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছত তাহলে হয়তো প্রিয়তোষকে বাঁচানো যেত৷ এই বিষয়টি নিয়ে স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ এনিয়ে প্রথমে ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে এলাকার লোকজনের তর্কবিতর্ক হয়৷ একসময় উত্তেজিত হয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের উপর হামলা চালায় ক্ষুব্দ জনতা৷ পরে মনু থানা থেকে বিশাল সংখ্যায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top