News Flash

  • Home
  • Uncategorized
  • ৩১ ডিসেম্বর রাজনীতিতে যোগদান প্রসঙ্গে নিজ সিদ্ধান্ত ঘোষণা করব, বার্তা রজনীকান্তের
Image

৩১ ডিসেম্বর রাজনীতিতে যোগদান প্রসঙ্গে নিজ সিদ্ধান্ত ঘোষণা করব, বার্তা রজনীকান্তের

চেন্নাই, ২৬ ডিসেম্বর (হি.স.): রাজনীতিতে আমি মোটেও নতুন নই| শুধু বিলম্ব হয়ে গিয়েছে| মঙ্গলবার চেন্নাইয়ের শ্রী রাঘবেন্দ্র কল্যাণা মণ্ডপম-এ ভক্তদের মুখোমুখি হয়ে এমনই বার্তা দিলেন তামিল সুপারস্টার রজনীকান্ত| কিছুদিন ধরেই জল্পনা চলছিল রাজনীতিতে যোগ দিতে চলেছেন তামিল সুপারস্টার রজনীকান্ত| জল্পনা চললেও, প্রকাশ্যে মুখ খোলেননি রজনীকান্ত| এমতাবস্থায় মঙ্গলবার চেন্নাইয়ের শ্রী রাঘবেন্দ্র কল্যাণা মণ্ডপম-এ ভক্তদের মুখোমুখি হলেন রজনীকান্ত| জানিয়ে দিলেন, রাজনীতিতে যোগদান প্রসঙ্গে আগামী ৩১ ডিসেম্বর তিনি নিজ সিদ্ধান্ত ঘোষণা করবেন|

ভক্তদের সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখার সময় তামিল সুপারস্টার রজনীকান্ত বলেছেন, ‘আমি রাজনীতিতে মোটেও নতুন নই| শুধু বিলম্ব হয়ে গিয়েছে| রাজনীতিতে প্রবেশ আসলে বিজয়ের সমান| আগামী ৩১ ডিসেম্বর আমি একটি সিদ্ধান্ত ঘোষণা করবো|’ রজনীকান্ত আরও বলেছেন, ‘আমি এমনটা মোটেও বলছি না যে, রাজনীতিতে আসবো…আগামী ৩১ ডিসেম্বর রাজনীতিতে যোগদান প্রসঙ্গে নিজ সিদ্ধান্ত ঘোষণা করব|’ সেলিব্রিটি নন, একজন সাধারণ মানুষের মতোই এদিন ভক্তদের সঙ্গে সাক্ষাত করেন রজনীকান্ত|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top