News Flash

  • Home
  • Uncategorized
  • যিশুর আবির্ভাব, মাতোয়ারা মিশ্র সংসৃকতির পীঠস্থান মরিয়মনগর
Image

যিশুর আবির্ভাব, মাতোয়ারা মিশ্র সংসৃকতির পীঠস্থান মরিয়মনগর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর৷৷  সাড়া বিশ্বের সঙ্গে সংগতি রেখে ত্রিপুরায়ও আজ ধুমধাম করে বড়দিন পালিত হচ্ছে৷ মূল অনুষ্ঠানটি হচ্ছে আগরতলার মরিয়মনগর চার্চে৷ বড়দিলকে কেন্দ্র করে মরিয়মনগর চার্চে প্রচুর লোগ সমাগম হয়েছে৷ সমগ্র এলাকাজুড়ে মেলা বসেছে৷ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই এই আনন্দোৎসবে শামিল হয়েছেন৷ আলোকমালায় সুসজ্জিত করা হয়েছে সমগ্র এলাকাকে৷ এর মূল আয়োজকদের প্রায় সকলেই হিন্দু ধর্মাবলম্বী৷ উল্লেখ করা যেতে পারে, মরিয়মনগরের এই চার্চ বহুকাল পুরনো৷ রাজন্য আমলে ত্রিপুরার রাজারা এই রাজ্যকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য গোলন্দত্রাজ বাহিনীতে তোপ চালনায় অভিজ্ঞ পর্তুগিজদের নিয়ে আসেন উচ্চ বেতনের বিনিময়ে৷ রাজার রাজত্ব শেষ হলেও তাঁর কিন্তু আর ফিরে যাননি৷ মাটির টানে রয়ে গেলেন এখানেই৷ তাঁরা সেই সময় থেকে মরিয়মনগরে বসবাস করছেন৷ ফলে তাঁদের পূর্জ-অর্চনায়ও হিন্দু বাঙালির প্রভাব পড়েছে৷ তাঁরা এখনও খ্রিষ্টান হলেও বিবাহিত মহিলারা শাখা-সিঁদুর পরেন৷ বাড়িতে লক্ষ্মীপূজা করেন৷ আবার চার্চে গিয়ে যিশুর আরাধনাও করেন৷ আর আজকের বড়দিনেও প্রভাব স্পষ্ট পরিলক্ষিত হয়েছে৷ আয়োজন করা হয়েছে পিঠেপুলির৷ এদিকে, বড়দিন উপলক্ষে রাজধানী আগরতলা শহর সহ বিভিন্ন মহকুমা শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল৷ বিভিন্ন চার্চের সামনে বড়দিন উপলক্ষে বসে মেলা৷ শান্তি সম্প্রীতির পাশপাশি সৌভ্রাতৃত্বের যে ঐতিহ্য এরাজ্যে রয়েছে তা লক্ষ্য করা গিয়েছে সব ধর্মের মিলনক্ষেত্র মরিয়মনগরে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top