News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর প্রদেশে পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত ৬, আহত ৩
Image

উত্তর প্রদেশে পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত ৬, আহত ৩

বিজনোর ও গাজিপুর, ২৬ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশে বিজনোর এবং গাজিপুর জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ৬ জনের| পৃথক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩ জন| সোমবার বিজনোর জেলার গঞ্জ রোডে মোটরবাইক ও যাত্রীবোঝাই অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে দু’জন বাইক আরোহীর এবং এক জন আটোর যাত্রীর| মৃতদের নাম হল, মোটরবাইক আরোহী দীনেশ (২২) এবং রাইসু (৩৫), অটোর যাত্রী বান্টি (২৭)| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, সোমবার গঞ্জ রোডে মোটরবাইক ও যাত্রীবোঝাই অটোর মুখোমুখি সংঘর্ষ হয়| দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে মোটরবাইক আরোহী দীনেশ এবং রাইসুর| গুরুতর আহত অবস্থায় তিন জনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সা চলাকালীন প্রাণ হারান অটোর যাত্রী বান্টি| বাকি দু’জন হাসপাতালে চিকিত্সাধীন|

উত্তর প্রদেশের গাজিপুর জেলায় তিনটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিন জনের| সোমবার গাজিপুর ঘাট রেল স্টেশনের কাছে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় এক মোটরবাইক আরোহীর| মৃতের নাম হল, মুকেশ বিন্দ (৪৮)| অপর দুর্ঘটনাটি ঘটেছে গাজিপুর জেলার নন্দগঞ্জ এলাকায়, ট্র্যাক্টর ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু হয়েছে মুলায়ম যাদব (২২) নামে এক যুবকের| এছাড়াও দিলদার নগর এলাকায় রেললাইন পারাপার করার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে ৪৮ বছর বয়সি এক মহিলার|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top