News Flash

  • Home
  • Uncategorized
  • হিমাচল প্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন জয়রাম ঠাকুর, ২৭ ডিসেম্বর শপথগ্রহণ
Image

হিমাচল প্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন জয়রাম ঠাকুর, ২৭ ডিসেম্বর শপথগ্রহণ

শিমলা, ২৪ ডিসেম্বর (হি.স.) : হিমাচল প্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপি বিধায়ক  জয়রাম ঠাকুর। রবিবার বিজেপি বিধায়ক মন্ডলীর বৈঠকে ৫২ বছর বয়সী ৫ বারের এই বিধায়কেই বেছে নেওয়া হয় | আগামী ২৭ ডিসেম্বর তিনি হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন | শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী|
সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের লক্ষে আজ শিমলায় বিজেপির পরিষদীয় দলের সঙ্গে বৈঠকে বসেন জেপি নাড্ডা, মঙ্গল পাণ্ডে, প্রেমকুমার ধুমল ও দুই কেন্দ্রীয় পর্যবেক্ষক নির্মলা সীতারমন ও নরেন্দ্র সিংহ তোমর। ওই বৈঠকেই সর্বসম্মতভাবে জয়রাম ঠাকুরের নামে শিলমোহর পড়ে।
এদিন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে জয়রাম ঠাকুরকে বেছে নেওয়া পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ” আমি সবাইতে ধন্যবাদ জানাতে চাই। প্রেমকুমার ধুমলজি আমার নাম প্রস্তাব করেছিলেন। তা সমর্থন করেছেন জেপি নাড্ডা।”
জানা গেছে হিমাচল প্রদেশের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ২৭ ডিসেম্বর| উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী | রাজ্যে সরকার গঠন করার আবেদন নিয়ে এদিনই হিমাচল প্রদেশের রাজ্যপাল আচার্য দেব ভ্রাত-এর সঙ্গেও দেখা করে বিজেপির প্রতিনিধি দল|
উল্লেখ্য, সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে ৬৮ আসনের হিমাচল প্রদেশে ৪৪টি আসনে জয়ী হয়েছে বিজেপি| কিন্তু ভোটে হেরে যান মুখ্যমন্ত্রী পদে বিজেপির প্রথম পছন্দ থাকা প্রেমকুমার ধুমল। এরপরেও বেশ কয়েকজন বিজেপি বিধায়কের সমর্থন ছিল তাঁর সঙ্গে, এমনকী তাঁরা জিতে আসার জন্য তাঁকে নিজেদের আসন ছেড়েও দিতে চান। কিন্তু ধুমল নিজেই মুখ্যমন্ত্রী পদের দৌড় থেকে সরে আসেন। এই পরিস্থিতিতে আজ শিমলায় রাজ্যের পরর্বতী মুখ্যমন্ত্রী বেছে নেওয়া হয় জয়রাম ঠাকুরকে ।
জয়রাম ঠাকুর মান্ডি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন । ২০০৮-এ ধুমল সরকারে জয়রাম গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতি রাজ মন্ত্রী ছিলেন। ২০০৭-২০০৯-এ রাজ্য বিজেপি সভাপতিও ছিলেন তিনি। হিমাচল বিজেপির কর্মীদের মধ্যে তাঁর জনপ্রিয়তা প্রশ্নাতীত।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top