News Flash

  • Home
  • Uncategorized
  • রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন লালু, বিজেপিকে আক্রমণ করে মন্তব্য প্রবীণ আরজেডি নেতার
Image

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন লালু, বিজেপিকে আক্রমণ করে মন্তব্য প্রবীণ আরজেডি নেতার

পাটনা, ২৪ ডিসেম্বর (হি.স.): রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন লালু প্রসাদ যাদব| শেষ পর্যন্ত বিজেপিকে পরাজিত করেই ছাড়ব| দেওঘর পশুখাদ্য মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) সুপ্রিমো লালু প্রসাদব দোষী সাব্যস্ত হওয়ার প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন প্রবীণ আরজেডি নেতা রঘুবংশ প্রসাদ সিং| রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরজেডি নেতা রঘুবংশ প্রসাদ সিং বলেছেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন লালু প্রসাদ যাদব| আমরা হাইকোর্টের দ্বারস্থ হব| বিজেপিকে শেষ পর্যন্ত পরাজিত করেই ছাড়ব|’
দেওঘর পশুখাদ্য মামলায় শনিবার সিবিআইয়ের বিশেষ আদালতে দোষীসাব্যস্ত হয়েছেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব সহ ১৬ জন| আপাতত তাঁদের ঠাঁই হয়েছে রাঁচির বিরসা মুণ্ডা জেলে| তবে, আদালত মুক্তি দিয়েছে বিহারের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র সহ ৬ জনকে| সাজা ঘোষণা হবে ২০১৮ সালের ৩ জানুয়ারি| রাজনৈতিক মহলের মতে, বিশেষ সিবিআই আদালতের এই রায়ের পরই ফের সঙ্কটে আরজেডি প্রধানের রাজনৈতিক জীবন|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top