News Flash

  • Home
  • Uncategorized
  • প্রেমে প্রত্যাখ্যাত দ্বাদশের ছাত্রীর বিষপানে আত্মহত্যা
Image

প্রেমে প্রত্যাখ্যাত দ্বাদশের ছাত্রীর বিষপানে আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২২ ডিসেম্বর৷৷ মোবাইল ফোনে যোগাযোগ৷ প্রতিদিন বার্তালাপ৷ এরপর ধীরে ধীরে সম্পর্ক গভীর৷ হঠাৎ করে বন্ধ কথাবার্তা৷ এরপর ভালবাসার প্রত্যাখান সহ্য করতে না পেরে কীটনাশক খেয়ে আত্মঘাতী দ্বাদশ শ্রেণীতে পড়ুয়া যুবতী৷ ঘটনা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানাধীন চন্দ্রমনি পাড়ায়৷
জানা গিয়েছে ঐ এলাকার দিনমজুর রাম কুমার দেববর্মার কন্যা শেফালী দেববর্মা (২১) বৃহস্পতিবার কোন একসময় বাড়ীর সবার অলক্ষ্যে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে৷ কিন্তু দিন গরিয়ে রাত্র হলেও বাড়ীর লোকদের এই ব্যাপারে কোন খোঁজ খবর পায়নি৷ রাত্র প্রায় ১১টা নাগাদ যখন শেফালীর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তখন প্রায় শেষ যাত্রায় শেফালী৷ রাত্র আনুমানিক ১২ টা ৫০ মিনিটেতাকে তেলিায়মুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ তখন অভিমানি শেফালী পৃথিবীর মায়া মমতা ছেরে চলে যায় মৃত্যুর কোলে৷ রাতে তাকে হাসপাতালের মর্গে রেখে দেওয়া হয়৷ পরের দিন শুক্রবার সকাল ১০টায় ময়না তদন্ত শেষে তার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷ মুঙ্গিয়াকামী থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ যুবতীর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷
উল্লেখ্য শেফালী মহারানীপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণীতে পাঠরত৷ কিছু দিন ধরেই মোবাইল ফোন নিয়ে বাড়ীতে কারোর সঙ্গে ঝামেলাও হয়৷ জানায় শেফালীর বাবা৷ তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top