News Flash

  • Home
  • Uncategorized
  • সড়ক দুর্ঘটনায় আহত হলেন কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত গীতে, ভর্তি হাসপাতালে
Image

সড়ক দুর্ঘটনায় আহত হলেন কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত গীতে, ভর্তি হাসপাতালে

পুণে, ২২ ডিসেম্বর (হি.স.): মোটরবাইক আরোহীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল কেন্দ্রীয় মন্ত্রী তথা শিবসেনা নেতা অনন্ত গীতের গাড়ি| সড়ক দুর্ঘটনায় সামান্য আহত হয়েছেন কেন্দ্রীয় ভারি শিল্প এবং পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস মন্ত্রী অনন্ত গীতে| কপালে সামান্য চোট অবস্থায় চিকিত্সার জন্য তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে| প্রাথমিক চিকিত্সার পর তাঁকে অবশ্য হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে|

শুক্রবার গাড়িতে চেপে খোপোলি থেকে রাইগদ জেলার পালি অভিমুখে যাচ্ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত গীতে| কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ির সামনে ও পিছনে ছিল পাইলট গাড়ি| পালি শহরের কোঙ্কান এলাকায় মোটরবাইক আরোহীকে বাঁচাতে গিয়ে হঠাত্ই থেমে যায় মন্ত্রীর সামনের পাইলট গাড়িটি| তখনই মন্ত্রীর গাড়ি পাইলট গাড়ির পিছনে ধাক্কা মারে| এরপর পিছনে থাকা পাইলট গাড়িটি নিয়ন্ত্রণে হারিয়ে মন্ত্রীর গাড়ির পিছনে ধাক্কা মারে| দুর্ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত গীতের কপালে চোট লেগেছে| চিকিত্সার জন্য তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে| প্রাথমিক চিকিত্সার পর কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত গীতেকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে| তিনি সুস্থ আছেন বলেই জানা গিয়েছে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top