News Flash

  • Home
  • Uncategorized
  • বিয়ের প্রস্তাব অস্বীকার করায় তরুণীকে জীবন্ত পুড়িয়ে মারল তরুণ
Image

বিয়ের প্রস্তাব অস্বীকার করায় তরুণীকে জীবন্ত পুড়িয়ে মারল তরুণ

সেকেন্দ্রারাবাদ, ২২ সেপ্টেম্বর (হি.স.) : বিয়ের প্রস্তাব অস্বীকার করার পরিণতিতে প্রকাশ্যে রাস্তায় তরুণীকে জীবন্ত পুড়িয়ে মারল তরুণ। অভিযোগ, বছর বাইশের ওই তরুণীর প্রাক্তন সহকর্মী কার্তিক বেশ কয়েকবার বিয়ের প্রস্তাব দিয়েছিল। কিন্তু সে রাজি ছিলেন না। অভিযোগ, সেই রাগেই প্রকাশ্যে রাস্তায় ওই তরুণীকে জীবন্ত পুড়িয়ে মারল ওই তরুণ। নারকীয় ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের হায়দরাবাদে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধে সাতটা নাগাদ অফিসে থেকে বাড়ি ফিরছিলেন সন্ধ্যা। সেকেন্দ্রারাবাদ এলাকার কাছে তাঁর পথ আটকায় কার্তিক। দুজনেই মধ্যে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হয়। অভিযোগ, এরপরই আচমকাই সন্ধ্যায় গায়ে কেরোসিন ঢেলে দেয় কার্তিক এবং আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। জ্বলন্ত শরীরে রাস্তায় ছোটাছুটি করতে শুরু করেন সন্ধ্যা। চিৎকার শুনে ছুটে আসেন পথচলতি মানুষ। ওই তরুণীকে উদ্ধার হাসপাতালে নিয়ে যান তাঁরা। শুক্রবার সকালে হাসপাতালে মারা যান সন্ধ্যা। চিকিৎসকরা জানিয়েছেন, সন্ধ্যার শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল। অভিযুক্ত কার্তিককে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, গত দু’বছর ধরে বেকার কার্তিক। বেকারত্বের জ্বালা ভুলতে বেহিসেবি জীবনযাপন করতে শুরু করেছিল সে। নিয়মিত চলত মদ্যপান। মানসিক অবসাদেও ভুগছিল অভিযুক্ত। কিন্তু, ওই পরিস্থিতিতেও সন্ধ্যাকে বিরক্ত করত কার্তিক। চাকরি ছেড়ে বিয়ের জন্য চাপ দিত। জেরায় কার্তিক জানিয়েছে, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় সন্ধ্যাকে পুড়িয়ে মেরেছে সে।

জানা গিয়েছে, সেকেন্দ্রাবাদ শহরে একটি বেসরকারি সংস্থার রিসেপশনিস্ট ছিলেন বছর বাইশের সন্ধ্যা রানি। পুলিশ জানিয়েছে, বছর দুয়েক আগেই ওই সংস্থায় চাকরি করতেন অভিযুক্ত কার্তিক। একসময়ে দুজনের মধ্যে ঘনিষ্ঠতাও ছিল। পরবর্তীকালে সম্পর্কের অবনতি হয়। কিন্তু সন্ধ্যার পিছু ছাড়েনি কার্তিক। গত বেশ কয়েক মাস ধরেই ওই তরুণীকে বিরক্ত করত সে। এমনকি ফোনে বিয়ের প্রস্তাবও দিয়েছিল সে। কিন্তু কার্তিককে বিয়ে করতে চাননি সন্ধ্যা। সেই অপরাধেরই পুড়ে মরতে হল ওই তরুণীকে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top