News Flash

  • Home
  • Uncategorized
  • ভোপাল ধর্ষণ মামলার রায় আগামী শনিবার শোনাবে বিশেষ আদালত
Image

ভোপাল ধর্ষণ মামলার রায় আগামী শনিবার শোনাবে বিশেষ আদালত

ভোপাল, ২১ ডিসেম্বর (হি.স.) : গত ৩১ অক্টোবর রাতে ভোপালের হাবিবগঞ্জ এলাকায় এক ছাত্রীকে ধর্ষণ করা হয়| সেই মামলার রায় জেলার বিশেষ আদালত আগামী ২৩ ডিসেম্বর জানাবে বলে জানিয়েছে| ইতিমধ্যেই এই মামলার শুনানি পর্ব শেষ হয়ে গিয়েছে| অভিযোগকারীর আইনজীবী ও সরকার পক্ষের আইনজীবী দু’ পক্ষের সওয়াল জবাব শোনার পর বৃহস্পতিবার বিশেষ আদালতের বিচারপতি সবিতা দুবে জানিয়েছেন সওয়াল জবাবের পর্ব শেষ হয়েছে | আগামী শনিবার রায় ঘোষণা হবে|

উল্লেখ্য এই ঘটনায় জড়িত অভিযোগে রেলপুলিশ গলু ওরফে বিহারী, অমর ওরফে ছোটু, রাজু ওরফে রাজেশ এবং রাজু ওরফে রমেশকে গ্রেফতার করা হয়েছিল| ধৃত পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ জেরা করে জোড়ালো প্রমাণ জোগার করে আদালতে জমা দিয়েছে| তার মধ্যে ধর্ষণ, হত্যার চেষ্টা মত গুরুতর অভিযোগ তুলেছে| বিস্তারিত ঘটনার ঘটনার সব দিক বিবেচনা করে এবং বিরোধী পক্ষের আইনজীবীর দাখিল করা সব নথিপত্র দেখে সরকারী আইনজীবী রিনা বর্মা নির্যাতিতার বাড়ির লোকজন সহ ২৮ জন সাক্ষীর বয়ান আদালতে পেশ করেছে| সমস্ত ঘটনা পর্যবেক্ষণ করে বিচারক সবিতা ডুবে শনিবার রায় ঘোষণার দিন ঘোষণা করেন|প্রসঙ্গত, গত ৩১ অক্টোবর সন্ধ্যা ৭টা নাগাদ কোচিং সেরে ফেরার পথে হাবিবগঞ্জ স্টেশনে নামেন রেল পুলিশের (আরপিএফ) সহকারী সাব-ইনসপেক্টরের মেয়ে (১৯)। সেখান থেকে গলিপথে বাড়ি যাওয়ার সময় গোলু বিহারি ও তার শালা অমর তাঁকে দেখতে পায়। এবং পাশের পরিত্যক্ত একটি জায়গায় নিয়ে গিয়ে দড়ি দিয়ে বেঁধে গণধর্ষণ করে। পরে অমরের হাতে পড়ুয়াকে তুলে দিয়ে গুটখা খেতে যায় গোলু। রাত ১০টা নাগাদ আরও দু’জনকে নিয়ে এসে তরুণীকে গণধর্ষণ করে তারা। অর্থাৎ তিন ঘণ্টা ধরে চলে গণধর্ষণ। মহিলার থেকে ঘড়ি, গয়না, টাকা-পয়সা ও ফোন ছিনিয়ে নিয়ে মৃত ভেবে রেল লাইনের ধারে ফেলে দিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। এই ঘটনায় চার অভিযুক্তকে গ্রেফতার করে ধ্যপ্রদেশ পুলিশ | পাশাপাশি, এফআইআর নিতে দেরি করার জন্য এক পুলিশ সুপারসহ চার আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top