News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির বিজয় মিছিলে কং বিধায়কের নৃত্য
Image

বিজেপির বিজয় মিছিলে কং বিধায়কের নৃত্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর৷৷ এখনও তিনি কংগ্রেসের বিধায়ক৷ তবু বিজেপি-র জোড়া রাজ্য জয়ের মিছিলে শামিল হয়েছেন, নেচেছেন, স্লোগানও দিয়েছেন৷ এত সব দেখেও তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া সাহস দেখাতে পারছে না কংগ্রেস৷ ত্রিপুরার মোহনপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক রতনলাল নাথ তাঁর নির্বাচনী ক্ষেত্রে বিজেপি’র বিজয় মিছিলে শামিল হয়ে নাচলেন৷ নরেন্দ্র মোদীর পক্ষে অনুগামীদের নিয়ে স্লোগানও দিলেন৷ এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে রতনলাল নাথ বলেন, দেশে এমন সরকারের আরও আগেই আসা প্রয়োজন ছিল৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে যে দিশায় নিয়ে যাচ্ছেন, তাই হচ্ছে জগতসভায় ভারতের শ্রেষ্ঠ আসন লাভের পথ৷ তাই দল ও মতের উধের্ব উঠে নরেন্দ্র মোদীকে সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাইছি৷ বিজেপিতে কবে যোগ দিচ্ছেন,  প্রশ্ণের উত্তরে তিনি বলেন, সময়ই সব বলবে৷ সমর্থকরা যা চাইবেন তাই তিনি করবেন৷ সমাজের কল্যাণসাধনে জনপ্রতিনিধি হিসেবে যা করা প্রয়োজন তাই করবেন, জানান কংগ্রেস বিধায়ক৷ উল্লেখ করা যেতে পারে, বিধানসভায় বিজেপি এবং নরেন্দ্র মোদী সরকারের পক্ষে সওয়াল করায় আরও আগেই কংগ্রেসের নেতৃত্ব এই প্রবীণ বিধায়ককে কারণ -দর্শানোর নোটিশ দিয়েছিল৷ কিন্তু তিনি তাঁর জবাব দেননি৷ আর কংগ্রেস তাঁকে বহিস্কার করেননি৷ ফলে এখনও তিনি কংগ্রেস বিধায়ক হিসাবেই আছেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top