News Flash

  • Home
  • Uncategorized
  • আদালতের রায় বিচার করার আমরা কেউ নয় : আন্না হাজারে
Image

আদালতের রায় বিচার করার আমরা কেউ নয় : আন্না হাজারে

নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি.স.): টুজি স্পেকট্রাম দুর্নীতি মামলায় বিশেষ সিবিআই আদালতের রায়কে ‘সঠিক’ আখ্যা দিলেন বিশিষ্ট গান্ধীবাদী নেতা তথা সমাজসেবী আন্না হাজারে| বৃহস্পতিবার টুজি স্পেকট্রাম দুর্নীতি মামলায় সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশন (সিবিআই) আদালতের রায়কে ‘সঠিক’ আখ্যা দিয়ে আন্না হাজারে বলেছেন, ‘আদালতের রায়ের উপর আমরা মন্তব্য করতে পারি না| তাঁরা যা সিদ্ধান্ত নিয়েছেন তা সঠিক এবং সঠিকভাবে সম্পন্ন| আদালতের রায় বিচার করার আমরা কেউ নয়|’ আন্না হাজারে আরও বলেছেন, ‘আদালত শুধু প্রমাণ দেখবে| যদি অভিযুক্তদের বিরুদ্ধে কোনও প্রমাণ না পাওয়া যায়, তাহলে কিছুই করার নেই|’

টুজি স্পেকট্রাম দুর্নীতি মামলায় বৃহস্পতিবার সকালে বিশেষ সিবিআই আদালতে বেকসুর খালাস হয়েছেন প্রাক্তন টেলিকম মন্ত্রী এ রাজা এবং ডিএমকে সাংসদ কানিমোঝি সহ ১৭ জন অভিযুক্তই| বৃহস্পতিবার রায়দানের সময় বিশেষ সিবিআই আদালতের বিচারপতি ও পি সাইনি বলেছেন, ‘টুজি স্পেকট্রাম বন্টনে কোনও দুর্নীতি হয়নি|’ তবে, টুজি স্পেকট্রাম দুর্নীতি মামলায় বিশেষ সিবিআই আদালতের রায়ে অসন্তুষ্ট বিজেপি নেতা সুব্রামানিয়াম স্বামী| তিনি জানিয়েছেন, ‘সততা প্রমাণ করতে হলে সরকারের উচিত অবিলম্বে হাইকোর্টের দ্বারস্থ হওয়া|’

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top