News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি কর্মীর উপর হামলার দায়ে গ্রেপ্তার সিপিএমের সাতজন ক্যাডার
Image

বিজেপি কর্মীর উপর হামলার দায়ে গ্রেপ্তার সিপিএমের সাতজন ক্যাডার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর৷৷ বিজয় মিছিল থেকে ফেরার পথে বিজেপি কর্মীকে মারধর করে ঘায়েল করার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ধৃতদের মধ্যে একজন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানও রয়েছে৷ সাত সিপিএম ক্যাডারকে ধর্মনগর থানার পুলিশ মঙ্গলবার সকালে গ্রেপ্তার করে আদালতে সোপার্দ করেছে৷ হামলার ঘটনাটি ঘটেছিল ধর্মনগরের ইয়াকুব নগরে সোমবার সন্ধ্যায়৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, গুজরাট ও হিমাচল প্রদেশ বিজেপির জয় নিশ্চিত হওয়ার পর ত্রিপুরার বিভিন্ন স্থানে বিজেপি কর্মী সমর্থকরা সকাল থেকেই বিক্ষিপ্তভাবে বিজয়োল্লাস ও বিজয় মিছিল করে৷ রাজ্যের অন্যান্য স্থানে মতো ধর্মনগরের ইয়াকুবনগরেও বিজয় মিছিল করা হয় বিজেপির তরফে৷ এই মিছিলে প্রচুর সংখ্যায় কর্মী সমর্থক সামিল হয়েছিলেন৷ এর মধ্যে একজন ছিলেন ইয়াকুবনগরের সালাউদ্দিনও৷ মিছিল শেষ হওয়ার পর সালাউদ্দিন নিজ বাড়ির কাছেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন৷ তখন ভাগ্যপুর পঞ্চায়েত উপপ্রধান তথা সিপিএম ক্যাডার আতাফুর রহমান সহ আরো কয়েকজন সিপিএম ক্যাডার সালাউদ্দিনকে রাস্তায় আটকে করে৷ তাকে লোহার রড জিয়ে ক্যাডাররা আক্রমণ করে৷ তাতে রক্তাক্ত হন সালাউদ্দিন৷ তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে যায়৷ খবর পেয়ে সেখানে পৌঁছে অন্যান্য বিজেপি কর্মীরাও৷ খবর দেওয়া হয় ধর্মনগর থানায়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় সালাউদ্দিনকে উদ্ধার করে ধর্মনগর হাসপাতালে নিয়ে যাচ্ছিল৷ তখন সিপিএম ক্যাডাররা পুলিশের গাড়িকে রাস্তায় আটক করে এবং গাড়ি থেকে নামিয়ে সালাউদ্দিনকে ফের মারধর করে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top