News Flash

  • Home
  • Uncategorized
  • ঢাকায় যাত্রীবোঝাই বাসে আগুন, গুরুতর জখম চালক
Image

ঢাকায় যাত্রীবোঝাই বাসে আগুন, গুরুতর জখম চালক

ঢাকা, ২০ ডিসেম্বর (হি.স.): যাত্রীবোঝাই বাস দাউদাউ করে জ্বলে উঠল বাংলাদেশের রাজধানী ঢাকায়| বুধবার বেলা ১২.১০ মিনিট নাগাদ ঢাকার শাহবাগ মোড়ে যাত্রীবোঝাই বাসে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে| অগ্নিকাণ্ডের ঘটনায় জখম হয়েছেন বাসের চালক| জখম বাস চালকের নাম হল, আতিক মোল্লা (৪২)| তাঁর হাত ও পায়ের কিছুটা অংশ ঝলসে গিয়েছে| গুরুতর জখম অবস্থায় তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে|

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বুধবার বেলা ১২.১০ মিনিট নাগাদ ঢাকার শাহবাগ মোড়ে, আজিজ সুপার মার্কেটের সামনে মিডওয়ে পরিবহণের বাসে আগুন লাগে| মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলে ওঠে গোটা বাসটি| আগুনের লেলিহান শিখায় বাসটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছে| যাত্রীরা নেমে গেলেও, অগ্নিকাণ্ডের ঘটনায় জখম হয়েছেন বাসের চালক আতিক মোল্লা (৪২)| তাঁর হাত ও পায়ের কিছুটা অংশ ঝলসে গিয়েছে| বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বার্ণ ইউনিটে চিকিত্সাধীন| কি কারণে আগুন লাগল বাসটিতে, তা এখনও পর্যন্ত জানা যায়নি| প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক গোলযোগের কারণেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে| বেলা ১২.১০ মিনিট নাগাদ এই ঘটনার জেরে শাহবাগ মোড়ে যান চলাচল ব্যহত হয়েছে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top