News Flash

  • Home
  • Uncategorized
  • জেরুজালেম প্রসঙ্গে নিরাপত্তা পরিষদের আনা খসড়া প্রস্তাবকে ভেটো প্রয়োগ করে আটকাল আমেরিকা
Image

জেরুজালেম প্রসঙ্গে নিরাপত্তা পরিষদের আনা খসড়া প্রস্তাবকে ভেটো প্রয়োগ করে আটকাল আমেরিকা

নিউ ইয়র্ক, ১৯ ডিসেম্বর (হি.স.) সম্প্রতি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই সূত্রে নিজেদের দূতাবাস জেরুজালেমে স্থানান্তরিত করেছিল আমেরিকা। কিন্তু সেই স্বীকৃতি নিয়েই শুরু হয়েছিল বিতর্ক। সোমবার রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ পক্ষ থেকে মার্কিন রাষ্ট্রপতির এই ঘোষণার বিপক্ষে প্রস্তাবের খসড়া পেশ করা হয়েছিল। কিন্তু সেই প্রস্তাবকে ভেটো প্রয়োগ করে আটকাল আমেরিকা। উল্লেখ্য, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে থাকা ১৪ টি দেশই প্রেসিডেন্ট ট্রাম্পের এই স্বীকৃতির বিরোধিতা করে প্রস্তাবের খসড়া পেশ করেছিল। কিন্তু আমেরিকার ভেটো প্রয়োগ করে তা আটকে দেয়।

এই দৃঢ় পদক্ষেপের জন্য মার্কিন প্রশাসনকে ধন্যবাদ জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পাশাপাশি রাষ্ট্রসঙ্ঘে দায়িত্বপ্রাপ্ত মার্কিন দূত নিক্কি হেলিকেও নিজের কৃতজ্ঞতা জানান । এই বিষয়ে এক ট্যুইট বার্তায় তিনি বলেন, ‘সত্য পরাজিত করেছে মিথ্যাকে। ধন্যবাদ প্রেসিডেন্ট ট্রাম্প ও ধন্যবাদ নিক্কি হেলিকে।’ এই বিষয়ে নিক্কি হেলি বলেন, ‘কোথায় দূতাবাস রাখতে হবে সেই জ্ঞান আমেরিকাকে অন্য কোন দেশ যেন না দিতে আসে।’
উল্লেখ্য, আমেরিকার সহযোগী দেশ হিসেবে পরিচিত ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি, জাপান মতো দেশগুলিও ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের আনা খসড়া প্রস্তাবনাকে সমর্থন করেছিল। আমেরিকা ভেটো প্রয়োক করে তা আটকে দেয়। উল্লেখ্য, ইজরায়েল রাষ্ট্রের জন্মের পর থেকে আমেরিকা বন্ধু হিসেবে মধ্য প্রাচ্যের এই ছোট্ট দেশটির পাশে থেকেছে। ২০১৭ সালেও যে তার কোন বদল ঘটেনি তা ফের একবার প্রামাণিত হল। এই বিষয়ে নিক্কি হেলি বলেন, ‘ নিরাপত্তা পরিষদে আজ অপমানের সাক্ষী থাকলাম আমারা। যা কোনওদিনও ভোলা যাবে না। ইসরায়েল-প্যালেসটিন দ্বন্দ্বে রাষ্ট্রসঙ্ঘ ভাল করার থেকে খারাপ করছে অনেক বেশি।’ অন্যদিকে আমেরিকার এই পদক্ষেপের বিরোধীতা করেছে প্যালেসটিন।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top