News Flash

  • Home
  • Uncategorized
  • ওয়াশিংটনে লাইনচ্যুত আমট্রাক প্যাসেঞ্জার ট্রেন, মৃত অন্তত ৩
Image

ওয়াশিংটনে লাইনচ্যুত আমট্রাক প্যাসেঞ্জার ট্রেন, মৃত অন্তত ৩

ডুপন্ট (ওয়াশিংটন), ১৯ ডিসেম্বর (হি.স.): আমেরিকার ওয়াশিংটন স্টেট-এ ডুপন্টের কাছে লাইনচ্যুত হয়ে গেল আমট্রাক প্যাসেঞ্জোর ট্রেন| মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় এখনও পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে| আহতের সংখ্যা অন্তত ৯০, তাই প্রশাসনের আশঙ্কা মৃতের সংখ্যা হয়তো আরও বাড়তে পারে| স্থানীয় সময় অনুযায়ী সোমবার সকাল ৭.৩৭ মিনিট নাগাদ ওয়াশিংটন স্টেট-এর টাকোমা থেকে ২০ মাইল দক্ষিণে ডুপন্টের কাছে লাইনচ্যুত হয়ে যায় আমট্রাক প্যাসেঞ্জার ট্রেন| ট্র্যাক থেকে লাইনচ্যুত হওয়ার পর প্যাসেঞ্জার ট্রেনের দু’টি বগি হাইওয়ের উপর ব্রিজ থেকে আংশিকভাবে ঝুলতে থাকে, ট্রেনের বগি ব্রিজের উপরেই কাত হয়ে পড়ে যায়| ব্রিজ থেকে ট্র্যাফিক লেনে প্যাসেঞ্জার ট্রেনের দু’টি বগি হঠাত্ইপড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচটি গাড়ি ও বেশ কয়েকটি মোটরবাইক|

ওয়াশিংটন স্টেট পুলিশের মুখপাত্র ট্রুপার ব্রুক বোভা জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত প্যাসেঞ্জার ট্রেনটিতে অন্তত ৮০ জন যাত্রী, পাঁচ জন ক্রু মেম্বার এবং টেকনিশিয়ানরা ছিলেন| ট্র্যাফিক লেনে প্যাসেঞ্জার ট্রেনের বগি আচমকা পড়ে যাওয়ায় আহত হয়েছেন বহু মোটরবাইক আরোহী| সোমবার রাতে ডুপন্টের দমকল কর্তা ল্যারি ক্রীকমোরে জানিয়েছেন, সোমবার সকাল ৭.৩৭ মিনিট নাগাদ ডুপন্টের কাছে বেলাইন হয়ে যায় আমট্রাক ক্যাসকাডেস ৫০১ প্যাসেঞ্জার ট্রেন| ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এখনও পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে| ট্রেনের যাত্রী সহ কমবেশি আহত হয়েছেন অন্তত ৯০ জন| তাঁদের মধ্যে বহু মানুষের শারীরিক অবস্থা সঙ্কটজনক| ডুপন্ট প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা হয়তো আরও বাড়তে পারে|

উল্লেখ্য, সোমবারই নতুন রুটে, সিয়াটেল থেকে পোর্টল্যান্ড-এর মধ্যে আমট্রাক প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা আনুষ্ঠানিকভাবে চালু করা হয়| শুরুর দিনেই বিপত্তি| কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হল, তা তদন্ত করে দেখা হচ্ছে| ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প| রেল দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top