News Flash

  • Home
  • Uncategorized
  • গুজরাট ও হিমাচলের ফলাফলে ত্রিপুরায় বিজেপির পালে হওয়া
Image

গুজরাট ও হিমাচলের ফলাফলে ত্রিপুরায় বিজেপির পালে হওয়া

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর৷৷  দুই রাজ্যের নির্বাচনী ফলাফলে উৎসাহিত রাজ্য বিজেপি-র নেতা কর্মীরা৷ গুজরাটে প্রত্যাবর্তন আর

গুজরাট ও হিমাচলে দলের জয়ের প্রেক্ষিতে সোমবার আগরতলায় বিজেপি কর্মী সমর্থকদের বিজয় উল্লাস ও মিছিল৷ ছবি নিজস্ব৷

হিমাচল প্রদেশে পরিবর্তনের হাওয়া ত্রিপুরা বিজেপি’র পালে লাগার সম্ভাবনা দেখা দিয়েছে৷ ফলাফল ঘোষণা শুরু হতেই আগরতলায় বিজেপি’র প্রদেশ কার্যালয়ে ভিড় বাড়তেক থাকে৷ উপস্থিত নেতাদের সকলেরই বক্তব্য ছিল এবার লক্ষ্য ত্রিপুরা৷ গুজরাটে আসন সংখ্যা হ্রাস পেলেও রাজ্য নেতাদের দাবি, ভোটের হার বেড়েছে৷ ত্রিপুরায় একা শক্তিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি৷ ফলাফলের গতি প্রকৃতি দেখে বিজেপি -র সর্বভারতীয় সম্পাদক তথা রাজ্য প্রভারী সুনীল দেওধর বলেন, দেশে মোদী সরকারের পক্ষে হাওয়া বইছে৷ ত্রিপুরায় বিজেপি -র নয়, জনতা জনার্দনের সরকার হবে৷ কারণ বর্তমান সরকার জনগণকে রুষ্ট করে ক্ষমতায় টিকে আছে৷ তিনি বলেন, বিজেপি ত্রিপুরায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে৷ সিপিআইএম এর দিন শেষ৷ উন্নয়নের প্রশ্ণে শুধু ত্রিপুরাই নয় দেশের আপাময় জনগণ এখন নরেন্দ্র মোদীর বিকল্প চিন্তাই করতে পারছেন না৷ ত্রিপুরায় বামফ্রন্ট সরকারের জন্য সমস্ত উন্নয়ন প্রকল্পগুলি বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না৷ অন্যদিকে রাজ্য বিজেপি’র সভাপতি বিপ্লব কুমার দেব বলেন, এই ফলাফল প্রত্যাশিত ছিল৷ আবার প্রমাণ হল, নরেন্দ্র মোদী সরকারের উপর দেশবাসীর দৃঢ় বিশ্বাস রয়েছে৷ দেশের সর্বপ্রান্তে একই অবস্থা তৈরী হচ্ছে৷ তিনি আরও বলেন, ত্রিপুরায় তিন দফায় নির্বাচনী প্রচারে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ত্রিপুরায় ক্ষমতাসীন সিপিআইএম এর বেশ কয়েকজন নেতা, বিধায়ক এবং পুরনো ক্যাডার এখন বিজেপিতে আসতে চাইছেন৷ উপযুক্ত সময় তাঁদের  বিজেপিতে শামিল করা হবে৷ অন্যদিকে বিজেপি বিধায়ক সুদীপ রায়বর্মণ বলেন, এই জয় নরেন্দ্র মোদীর জয়৷ গুজরাটে আসন সংখ্যা হ্রাস পেলেও প্রাপ্ত ভোটের হার বৃদ্ধি পেয়েছে৷ রাজ্যেও এর প্রভাব  পড়বে৷ তিনি বলেন, প্রধানমন্ত্রীর উপরে দেশবাসীর আস্থা বাড়ছে৷ দুই রাজ্যের ফলাফলে সমালোচকদের উপযুক্ত শিক্ষা মিলবে৷ একইসঙ্গে ত্রিপুরার জনসাধারণের ভালো সময় আসছে৷ উৎসাহিত বিজেপি নেতারা আজ আগরতলা-সহ সারা রাজ্যে উৎসবের আয়োজন করছেন৷ অন্যদিকে প্রতিপক্ষ দলগুলির মধ্যেও এর বিরূপ প্রভাব পরিলক্ষিত হচ্ছে৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top