News Flash

  • Home
  • Uncategorized
  • রেকর্ড ঠাণ্ডা কার্গিলে, শীতে কাবু ভূস্বর্গ
Image

রেকর্ড ঠাণ্ডা কার্গিলে, শীতে কাবু ভূস্বর্গ

শ্রীনগর, ১৯ ডিসেম্বর (হি.স.): প্রবল ঠাণ্ডায় কাঁপছে গোটা কাশ্মীর উপত্যকা| শীতে কাবু লেহ, লাদাখ, কার্গিল এবং শ্রীনগর সহ ভূস্বর্গের বিভিন্ন জায়গা| সোমবার রাতে জম্মু ও কাশ্মীরের কার্গিলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস| যা এখনও পর্যন্ত মরশুমের শীতলতম রাত| হাড় কাঁপিয়ে দেওয়া ঠাণ্ডা পড়েছে লেহ এবং লাদাখেও| লেহ-তে সোমবার রাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১৩.২ ডিগ্রি সেলসিয়াস|

সোমবার রাতে জম্মু ও কাশ্মীরের সামার ক্যাপিটল শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৩.৬ ডিগ্রি সেলসিয়াস| আবহওয়া দফতরে সূত্রের খবর, ১৮ ডিসেম্বর রাতে দক্ষিণ কাশ্মীরের কাজিগুন্দ শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৩.২ ডিগ্রি সেলসিয়াস| কোকেরনাগ-এ সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ২.৪ ডিগ্রি সেলসিয়াস, উত্তর কাশ্মীরের কুপওয়ারায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৩.৫ ডিগ্রি সেলসিয়াস| আবহবিদরা জানিয়েছেন, উত্তর কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র গুলমার্গে সোমবার রাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৪.৬ ডিগ্রি সেলসিয়াস| হাড় কনকনে ঠাণ্ডা ও শীতের কামড়ে এই মুহূর্তে জবুথবু ভূস্বর্গের মানুষজন|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top