News Flash

  • Home
  • Uncategorized
  • অরুণাভ অপহরণের দায় স্বীকার আলফা (স্বা)-এর, দুই কোটি টাকা মুক্তিপণ দাবি
Image

অরুণাভ অপহরণের দায় স্বীকার আলফা (স্বা)-এর, দুই কোটি টাকা মুক্তিপণ দাবি

তিনসুকিয়া (অসম), ১৯ ডিসেম্বর (হি.স.) : তিনসুকিয়া জেলার জাগুন থেকে অপহৃত বিজেপি কৰ্মী তথা প্ৰতিষ্ঠিত ব্যবসায়ী দিলীপ ফুকনের ছেলে অরুণাভকে অপহরণের দায় নিয়েছে আলফা (স্বাধীন)। জনৈক অজ্ঞাত ব্যক্তির ফোনের উদ্ধৃতি দিয়ে অরুণাভের বাবা দিলীপবাবু জানিয়েছেন, তাঁর ছেলেকে অক্ষত অবস্থায় ফিরে পেতে হলে দু-কোটি টাকা আলফা (স্বাধীন)-কে দিতে হবে।

শুক্রবার বিকেলে জাগুনের জয়রামপুর থানার পুরনো খাণ্ডু গ্রাম এলাকা থেকে মাহিন্দ্র থার গাড়ি-সহ ২৪ বছর বয়সি অরুণাভকে অপহরণ করেছিল সন্দেহভাজন জঙ্গি দল। অরুণাভ ফুকনকে আক্ষত অবস্থায় উদ্ধার অভিযানে নেমে পরের দিন অরুণাচল প্রদেশ-অসম সীমান্তের গভীর জঙ্গলে পরিত্যক্ত তাঁর ব্যবহৃত মহিন্দ্র জিপ উদ্ধার করলেও এখনও অপহৃতের খোঁজ পায়নি যৌথবাহিনী। তবে আলফা ক্যাডার সন্দেহে দুদিন আগে দুই যুবককে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তদন্তের স্বার্থে তাদের পরিচয় গোপন রাখা হয়েছে।

তিনসুকিয়ার পুলিশ সুপারের বক্তব্য, দিলীপ ফুকনের ছেলেকে অপহরণের পিছনে আলফা (স্বাধীন) জড়িত বলে তাঁরা ঘটনার দিন থেকেই নিশ্চিত ছিল। উগ্রপন্থী দলটি অর্থ সংকটে ভুগছে। তাই সাম্প্রতিককালে টাকার জন্য মুক্তিপণ চেয়ে অপহরণ অভিযান চালিয়েছে সংগঠনটি। অপহৃতকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে চেষ্টার কোনও ত্রুটি রাখছে না পুলিশ প্রশাসন। তাঁদের ধারণা, ইতিমধ্যে জঙ্গলের রাস্তা ধরে অরুণাভকে নিয়ে মায়ানমারে চলে গিয়েছে উগ্রপন্থীরা।

মুক্তিপণ সংক্রান্ত কোনও বিষয়ে তাঁর পরিবারের পক্ষ থকে সরকারিভাবে পুলিশকে জানানো হয়নি বলে জানিয়েছেন এসপি। বলেছেন, অপহৃতকে উদ্ধার করতে অরুণাচল প্রদেশ পুলিশ এবং সেনাবাহিনীর সাহায্য নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, পেশায় পাথর ব্যবসায়ী দিলীপ ফুকনের স্টোন ক্র্যাশার রয়েছে। পুরনো খাণ্ডু এলাকা থেকে পাথর কিনে তাঁর ক্র্যাশারে সেগুলি ভেঙে পার্শ্ববর্তী অরুণাচল প্রদেশে সরবরাহ করেন তিনি। পড়াশুনার পাশাপাশি বাবার ব্যবসার দেখশোনও করে ছেলে অরুণাভ। সেই সুবাদে অরুণাচল প্রদেশে যাওয়ার পথে জাগুন-জয়রাম রোড তাঁকে অপহরণ করা হয়েছে।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top