News Flash

  • Home
  • Uncategorized
  • মুম্বইয়ের সাকি নাকা-কুরলা এলাকায় স্ন্যাক্স-এর দোকানে বিধ্বংসী আগুন, মৃত ১২
Image

মুম্বইয়ের সাকি নাকা-কুরলা এলাকায় স্ন্যাক্স-এর দোকানে বিধ্বংসী আগুন, মৃত ১২

মুম্বই, ১৮ ডিসেম্বর (হি.স.): মুম্বইয়ের সাকি নাকা-কুরলা এলাকায় স্ন্যাক্স-এর দোকানে বিধ্বংসী আগুন লেগে আগুনের লেলিহান শিখায় দগ্ধ হয়ে এবং দোকানের একাংশ চাপা পড়ে মৃত্যু হল অন্তত ১২ জন কর্মীর| অগ্নিকাণ্ডের ঘটনায় জখম হয়েছেন আরও ৪ জন| সোমবার ভোর ৪.১৭ মিনিট নাগাদ সাকি নাকা-কুরলা এলাকায় খয়রানি রোডে অবস্থিত মাকারিয়া কম্পাউন্ডের একটি স্ন্যাক্সের দোকানে বিধ্বংসী আগুন লাগে| আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই দোকানের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে| সেই সময় বেশ কয়েকজন কর্মী ধ্বংসস্তূপে চাপা পড়ে যান| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন, চারটি জলের ট্যাঙ্কার ও বিশাল পুলিশ বাহিনী| ধ্বংসস্তূপ থেকে ১৬ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই ১২ জনের মৃত্যু হয়েছে| গুরুতর জখম অবস্থায় ৪ জনকে উদ্ধার করে রাজাওয়াড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে| আগুন লাগার প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি| দমকল কর্মীরা আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন|

বৃহন্মমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের ডিজাস্টার ম্যানেজমেন্টের এক আধিকারিক জানিয়েছেন, সোমবার ভোর ৪.১৭ মিনিট ফোন করে অবহিত করা হয় সাকি নাকা-কুরলা এলাকায়খয়রানি রোডে অবস্থিত মাকারিয়া কম্পাউন্ডে, লক্ষ্মীনারায়ণ মন্দিরের সন্নিকটে ভানু ফারসান স্ন্যাক্স-এর দোকানে বিধ্বংসী আগুন লেগেছে| আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দোকানটির একাংশ| সেই সময় বেশ কয়েকজন ধ্বংসস্তূপে চাপা পড়ে যান| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন, চারটি জলের ট্যাঙ্কার ও বিশাল পুলিশ বাহিনী| ধ্বংসস্তূপ থেকে ১৬ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই ১২ জনের মৃত্যু হয়েছে| গুরুতর জখম অবস্থায় ৪ জনকে উদ্ধার করে রাজাওয়াড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে|

মুম্বই ফায়ার ব্রিগেডের আধিকারিক পি এস রাহাঙদালে জানিয়েছেন, সোমবার ভোরে প্রথমে গ্রাউন্ডে ফ্লোরে আগুন লাগে| মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে| সেই সময় দোকানের ভিতরে ঘুমিয়েছিলেন বেশ কয়েকজন কর্মী| ধোঁয়া এবং অত্যধিক গরমের কারণে আচমকাই ভেঙে পড়ে দোকানের একাংশ| ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে যান বেশ কয়েকজন কর্মী| পুলিশ ও দমকল কর্মীদের চেষ্টায় ধ্বংসস্তূপ থেকে ১৬ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই ১২ জনের মৃত্যু হয়েছে| গুরুতর জখম অবস্থায় ৪ জনকে উদ্ধার করে রাজাওয়াড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে| তাঁদের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক| আগুন লাগার প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি| দমকল কর্মীরা আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখছেন|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top