News Flash

  • Home
  • Uncategorized
  • আইজিএম হাসপাতালে অক্সিজেনের অভাব, সমস্যায় রয়েছেন রোগীরা, ক্ষুব্ধ পরিজনরা
Image

আইজিএম হাসপাতালে অক্সিজেনের অভাব, সমস্যায় রয়েছেন রোগীরা, ক্ষুব্ধ পরিজনরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর৷৷ ভূল চিকিৎসা, কর্তব্য গাফিলতি, চিকিৎসকদের খারাপ ব্যবহার সরকারী হাসপাতালগুলিতে নতুন কোন ঘটনা নয়৷ রাজ্যের অন্যতম রেফারেল হাসপাতাল আই জি এম হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারের আকাল দেখা দিয়েছে৷ হাসপাতাল সূত্র থেকে জানা গিয়েছে সংকটাপন্ন রোগীদের আই সি ওতে অক্সিজেন সিলিন্ডার প্রদানে সমস্যা সৃষ্টি হচ্ছে স্বাস্থ্য কর্মীদের৷ আই জি এম হাসপাতাল থেকে রেফার করা রোগীদের জন্য অ্যাম্বুলেন্স দেয়া হলেও অক্সিজেন সিলিন্ডার নেই৷ ভোক্তভোগীরা হাসপাতাল চত্বরে প্লে কার্ড নিয়ে বিক্ষোভ করলেও কোন হেলদোল নেই স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তাদের৷ জানা গিয়েছে, জেনেরিক কাউন্টারগুলিতে ঔষুধ স্বল্পতা ও রয়েছে৷ হাসপাতালে পর্যাপ্ত পরিমান অক্সিজেন মজুতের জন্য সিলিন্ডার পর্যন্ত নেই৷ স্বাস্থ্য খাতে কোটি কোটি টাকা বরাদ্দ করা হলেও নতুন অক্সিজেন সিলিন্ডার ক্রয় করার কোন উদ্যোগ নেই দপ্তরের৷ শ্বাসকষ্টজনিত রোগী কিংবা অপারেশনের পর অক্সিজেন দরকার পরলেও অক্সিজেন পেতে কষ্ট হচ্ছে৷ রোগীদের সংখ্যা বৃদ্ধি পেতেই জি বি রেফার করা হচ্ছে৷ অজ্ঞাতকারণে স্পর্শকাতর এই বিষয়টি চেপে রাখছে হাসপাতাল সুপার৷ সূত্রে খবর, হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারের জন্য বরাদ্দকৃত অর্থ তছরূপ করে নেওয়ায় বিষয়টি চাপানোর জোরদার প্রচেষ্টা শুরু হয়েছে৷ সরকারী হাসপাতালে অক্সিজেন স্বল্পতা খুব সহজে মেনে নিতে পারছেনা রোগীদের আত্মীয় পরিজনরা৷ বিশাল পাকা বাড়িতে অক্সিজেনের অভাবে জীবনের ঝুকি বাড়ছে রোগীদের৷ স্বাস্থ্য দপ্তরের নীরবতায় ক্ষোভ বাড়ছে জনমনে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top