নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৭ ডিসেম্বর৷৷ ঊনকোটি জেলার পুলিশ সুপারের অফিসের একটি মেশিন খারাপ থাকায় আন্তর্জাতিক পার্সপোর্টের আবেদনকারীরা নায্য অধিকার থাকে৷ কয়েকজন হজযাত্রী হয়ত এবার পবিত্র মক্কায় ধর্মীয় সফর থেকে বঞ্চিত হতে পারেন৷ এই অবস্থায় সমস্যার সমাধান না হলে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে ভুক্তভোগীরা৷
আন্তর্জাতিক পাসপোর্ট পেতে শত শত নাগরিক আবেদন করেছেন৷ কৈলাসহরে এই সময়ে আবেদনকারীদের মধ্যে কয়েকজন হজযাত্রীও রয়েছেন৷ ফি-জমা দিয়ে আবেদন পত্র জমা, থানা, এসডিপিও অফিসের ভেরিফিকেশন শেষ হওয়ার পর আবেদন পত্রগুলো জমা রয়েছে পুলিশ সুপারের অফিসে৷ দুমাস ধরে পড়ে রয়েছে৷ এর ফলে যারা বিদেশে কাজে কিংবা বেড়াতে যেতে আগ্রহী তারাও বিপাকে পড়েছেন৷ জানা গেছে, কয়েক জন হজযাত্রী পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন৷ নির্দিষ্ট সময়ের মধ্যে পাসপোর্ট না পেলে এই ধর্মীয় সংখ্যালঘু নাগরিকরা এবার হজযাত্রা থেকে বঞ্চিত হবেন৷ প্রশ্ণ হল জেলার গুরুত্বপূর্ণ অফিসে মেশিন নষ্ট হওয়ার কারণে নাগরিকদের দুর্ভোগ পোহাতে হবে কেন? এই সরকারের আমলে মানুষের স্বার্থে কাজের জন্য টাকার অভাব হবেনা এটাই ছিল মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি৷ এরপর ও এই অচলাবস্থা চলছে এটা কেন মেনে নেবেন সাধারণ নাগরিকরা৷ আগরতলায় পাসপোর্ট অফিস চালু হওয়ার পর পাসপোর্টের কাজ দ্রুতগতিতে হওয়ার কথা৷ কিন্তু বাস্তবে তা হচ্ছে না৷ এর মধ্যে ঊনকোটি জেলার আরক্ষা প্রশাসনের উদাসীনতা আগ্রহীদের ধৈর্য্যচ্যুতি ঘটাচ্ছে, এর দায় নেবে?
পুলিশ প্রশাসনের গাফিলতিতে পাসপোর্ট পেতে চরম হয়রানির শিকার আবেদনকারীরা
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















