News Flash

  • Home
  • Uncategorized
  • হিমাচলপ্রদেশে থিওগ আসনে জয়ী হলেন সিপিআই(এম ) পার্থী রাকেশ সিংহ
Image

হিমাচলপ্রদেশে থিওগ আসনে জয়ী হলেন সিপিআই(এম ) পার্থী রাকেশ সিংহ

সিমলা, ১৮ ডিসেম্বর (হি.স.) : গুজরাট ও হিমাচালপ্রদেশ বিজেপি ও কংগ্রেসের টক্করের মধ্যে জয়ী হলেন সিপিএম প্রাথী | হিমাচলপ্রদেশে থিওগ আসনে জয়ী হলেন সিপিআই(এম ) পার্থী রাকেশ সিনহা৷ তিনি ২১৩১ ভোটে হারিয়ে দিয়েছেন তাঁর নিকটতম বিজেপি পার্থী রাকেশ ভার্মাকে৷

দু রাজ্যে কংগ্রেস বিজেপিকে টক্কর দিলেও দুটি রাজ্যেই ক্ষমতায় আসছে বিজেপি৷ সেই পদ্ম ঝড়ে ‘লালবাতি’ জ্বালিয়ে রাখল সিপিএম৷ রাজ্যের থিওগ আসনে ২৪৫৬৪ টি ভোট পেয়ে জিতেছেন সিপিএমের রাকেশ সিংহ ৷ তিনি ২১৩১ ভোটে হারিয়ে দিয়েছেন তাঁর নিকটতম বিজেপি পার্থী রাকেশ ভার্মাকে৷ ওই আসনে রাকেশ ভার্মা পেয়েছেন ২২৪৩৩টি ভোট |

বাংলা, ত্রিপুরা ও কেরল বাদে দেশের একমাত্র রাজ্য হিমাচল প্রদেশ যেখানে সিপিএমের মতো দল বিশেষ শক্তি সংগ্রহ করেছে৷ দলের ছাত্র সংগঠন এসএফআই এই রাজ্যে বিশেষ শক্তিশালী৷ এমনকি সিমলা কলেজেও ছাত্র সংসদে বাম সংগঠনটি তাদের প্রতিপত্তি দেখাচ্ছে৷ সবমিলে পাহাড়ি রাজ্যে দলটির উপস্থিতি টের পাওয়া যায়৷ সম্প্রতি সিমলা পুরনিগমের মেয়র ও ডেপুটি মেয়র পদে ছিল সিপিএম৷ একাধিক সিপিএম কাউন্সিলর আছেন এই বোর্ডে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top