News Flash

  • Home
  • Uncategorized
  • সিপিএমের পোস্টারে কিমের ছবি ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা
Image

সিপিএমের পোস্টারে কিমের ছবি ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা

তিরুবনন্তপুরম, ১৭ ডিসেম্বর (হি.স.) : সিপিএমের পোস্টারে উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম জং উনের ছবি ঘিরে তুঙ্গে উঠল রাজনৈতিক তরজা। কেরল সিপিএমের একটি রাজনৈতিক পোস্টারে উত্তর কোরিয়ার সর্বাধিনায়কের ছবি ঘিরে উঠেছে বিতর্ক। এই বিষয়ে সোশ্যাল মিডিয়া ট্যুইটারে বিজেপি নেতা সম্ভিত পাত্র বলেন, ‘কেরলে সিপিএমের পোস্টার কিম জং উনের ছবি দেখে অবাক হওয়ার কিছু নেই। পুরো কেরলকে তারা বিরোধীদের হত্যার ময়দানে পরিণত করেছেন। আশা করব তারা আরএসএস ও বিজেপি দফতরে ক্ষেণাস্ত্র নিক্ষেপ করার মতো কোনও ভয়ঙ্কর কর্মসূচি গ্রহণ করবে না।’
উল্লেখ্য, চলতি বছরে একাধিক বিজেপি ও আরএসএস কর্মী রাজনৈতিক হিংসার বলি হয়েছেন কেরলে। রাজ্যে দলীয় কর্মীদের উপর হামলার নিন্দার করেছেন বিজেপির একাধিক শীর্ষস্থানীয় নেতা। চলতি বছরের কেরলে রাজনৈতিক হিংসার প্রতিবাদে সারা দেশজুড়ে জনরক্ষার যাত্রার সূচনা করে বিজেপি। সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিজেপি সভাপতি অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ৩ অক্টোবর এই যাত্রার সূচনা করেন অমিত শাহ। টানা ১৫ দিন ধরে এই কর্মসূচি চলে। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী স্মৃতি ইরানি, গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর।১৩ জন বিজেপি ও আরএসএস কর্মীর হত্যাকান্ডের যাবতীয় নৈতিক দায় কেরলের বর্তমান মুখ্যমন্ত্রী পিনারায়ি বিজয়নের উপর চাপিয়েছিলেন অমিত শাহ। রাজ্যের ১১ টি জেলায় এই পদযাত্রা করেছিল বিজেপি।
অন্যদিকে, সূত্রের দাবি উত্তর কোরিয়ার কিম জং উন হচ্ছেন নিজে একজন বামপন্থী ও স্বৈরাচারী নেতা। তাই নিজেদের রাজনৈতিক পোস্টারে তার ছবি দিয়েছে সিপিএম। আর তাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কারণ কিম যেমন নিজের দেশে বিরোধী শূন্য করেছেন। ঠিক তেমনি ভাবে কেরলে দমন পীড়ন চালিয়ে বিরোধী শূন্য করতে চাইছে সিপিএম।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top