News Flash

  • Home
  • Uncategorized
  • মধুচক্র চালানোর অভিযোগে গ্রেফতার দুই
Image

মধুচক্র চালানোর অভিযোগে গ্রেফতার দুই

ক্যালানগুটে(গোয়া), ১৭ ডিসেম্বর (হি.স.) : গোয়ার ক্যালানগুটেতে মধুচক্রের হদিশ পেল পুলিশ। গ্রেফতার করা হয়েছে দু’জনকে। সেখান থেকে উদ্ধার করা হয়েছে কলকাতা ও দিল্লির দুই যুবতিকে। একটি হোমে রাখা হয়েছে তাদের।
ক্যালানগুটে পুলিশ অাধিকারিক জিভা দালভি জানান, দীর্ঘদিন ধরে ফিরোজ ও বিজয় মোহনলাল নামে দু’জন এই ব্যবসা চালাচ্ছিল। স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে খবর পেয়ে তাদের সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়। এরপরই গ্রেফতার করা হয় ফিরোজ ও বিজয়কে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ ১৫ হাজার টাকা, ৭টি মোবাইল ফোন এবং ২টি স্কুটার। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩, ৪, ৫, ৭ এবং ৩৭০ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। রবিবার আদালতে তোলা হবে ধৃতদের। গোয়ার মাপুসার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের নির্দেশে হোমে রাখা হয়েছে উদ্ধার হওয়া দুই যুবতিকে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top