News Flash

  • Home
  • Uncategorized
  • নেতা নেত্রীদের বক্তব্যে শালীনতা রাখার আহ্বান জানালেন রমা দাস
Image

নেতা নেত্রীদের বক্তব্যে শালীনতা রাখার আহ্বান জানালেন রমা দাস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর৷৷ সাংসদ ঝর্ণা দাস বৈদ্য সহ অন্যান্য নারীনেত্রীদের মঞ্চে বসিয়ে সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য তথা সর্ব ভারতী গণতান্ত্রিক নারী সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সভানেত্রী রমা দাস প্রতিটি রাজনৈতিক দলের নেতা নেত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে তাদের বক্তব্যে শালীনতা বজায় রাখেন৷ শনিবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে নারী সমিতির সদর মহকুমা কমিটির উদ্যোগে আয়োজিত নারী জমায়েতে বক্তব্য রাখছিলেন রমা দাস৷
এদিন নারী জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে রমা দাস আরএসএস এবং বিজেপির তীব্র সমালোচনা করেছেন৷ তিনি অভিযোগ করেন বিজেপি রাজ্যের জাতি ও উপজাতির মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে৷ হিন্দু ও মুসলীমদের মধ্যে সাম্প্রদায়িক বিভাজনের উষ্কানী দিচ্ছে৷ তিনি আরও জানান, সিপিএম কখনো সাংবাদিক খুনকেসমর্থন জানায় না৷ গত দুই মাসে দুইজন সাংবাদিক খুন হয়েছে তাতে সংগঠন গভীর ভাবে উদ্বিগ্ণ এবং প্রয়াত সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানায়৷ এদিকে, এই নারী জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ ঝর্ণা দাস বৈদ্য বলেন, বামফ্রন্ট সরকারের জমানায় কোন মহিলা ধর্ষিতা বা খুন হননি৷ বিজেপি নেতৃত্বরা জনগণকে মিথ্য বলে বিভ্রান্ত করছে বলে তিনি অভিযোগ করেছেন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top