News Flash

  • Home
  • Uncategorized
  • জঙ্গি সন্দেহে সেনার গুলিতে মারা গেল এক গাড়ির চালক
Image

জঙ্গি সন্দেহে সেনার গুলিতে মারা গেল এক গাড়ির চালক

শ্রীনগর, ১৭ ডিসেম্বর (হি.স.) : উত্তর কাশ্মীরে জঙ্গি সন্দেহে সেনার গুলিতে মারা গেল এক গাড়ির চালক৷ জানা গিয়েছে, জঙ্গি অনুপ্রবেশের খবর পেয়ে তা রুখতে জম্মু-কাশ্মীরের কূপওয়াড়াতে সেনা জওয়ানরা গুলি ছুঁড়লে এক সুমো চালকের প্রাণ যায়৷ পুলিশের মতে, কূপওয়াড়ার ক্রালপোরা এলাকায় জঙ্গি অনুপ্রবেশের খবর পেয়েই হাজির হয় জওয়ানরা৷ নিহত গাড়ি চালকের পরিবাররের মতে, সুমো ড্রাইভার আসিফ ইকবাল এক রোগীকে হাসপাতালে পৌঁছে দিতে নিজের বাড়ি থেকে বের হয়৷ বাড়ি থেকে কিছু দূর যাওয়ার পরই সেনার গুলিতে সে মারা যায়৷ সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, তাকে বারবার থামানোর নির্দেশ দেওয়া হয়েছিল৷পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকায় জঙ্গিদের উপস্থিতির বিষয়ে সেনাবাহিনীর কাছে খবর এসেছিল৷ তাই কোনওরকম ঝুঁকি না নিয়ে সেখানে তল্লাশিতে নেমে পড়েছিলেন সেনা জওয়ানরা৷ আর এরইমাঝে আসিফ গাড়ি নিয়ে হাজির হয়৷ তাকে থেমে যাওয়ার নির্দেশ দিলে সে শোনেনি, এবং তারপরই তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয় বলে জানানো হয়েছে৷ তবে সমগ্র ঘটনার তদন্ত চলছে৷ এই ঘটনার পরে কূপওয়াড়াতে ইন্টারনেট সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে৷উল্লেখ্য, জঙ্গিনিধনে সেনার পক্ষ থেকে অপারেশন অলআউট শুরু করা হয়েছে৷ চলতি বছরে এখনও পর্যন্ত এই অপারেশনে ২০০-এরও বেশি জঙ্গি খতম করা হয়েছে বলে খবর৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top