News Flash

  • Home
  • Uncategorized
  • কুলভূষণ যাদবের স্ত্রী ও মায়ের ভিসার আবেদন গ্রহণ করেছে পাকিস্তান
Image

কুলভূষণ যাদবের স্ত্রী ও মায়ের ভিসার আবেদন গ্রহণ করেছে পাকিস্তান

ইসলামাবাদ, ১৭ ডিসেম্বর (হি.স.) : গুপ্তচরবৃত্তির অভিযোগে পাক জেলে বন্দি প্রাক্তন ভারতীয় নৌসেনা আধিকারিক কুলভূষণ যাদবের স্ত্রী ও মায়ের ভিসার আবেদন গ্রহণ করেছে পাকিস্তান। রবিবার পাকিস্তান বিদেশ মন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে | যদিও ভারতীয় দূতাবাসের আধিকারিকদের সঙ্গে দেখা করতে দেওয়ার আর্জি খারিজ করে দিয়েছে পাকিস্তান |
এদিন পাক বিদেশ দফতরের মুখপাত্র মহম্মদ ফয়সল ট্যুইট করে জানিয়েছেন, মানবিকতার কারণে কুলভূষণের স্ত্রী ও মায়ের ভিসার আবেদন গ্রহণ করা হয়েছে। তাঁদের ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে কতদিনের মধ্যে কুলভূষণের সঙ্গে দেখা করার জন্য তাঁর স্ত্রী ও মা পাকিস্তানে যাওয়ার অনুমতি পাবেন, সেটা জানাননি ফয়সল। এর আগে ২৫ ডিসেম্বর কুলভূষণ যাদবের সঙ্গে তাঁর স্ত্রী ও মাকে দেখা করার অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top