News Flash

  • Home
  • Uncategorized
  • ম্যাচ ও সিরিজ জিততে মরিয়া টিম ইন্ডিয়া
Image

ম্যাচ ও সিরিজ জিততে মরিয়া টিম ইন্ডিয়া

বিশাখাপট্টনম, ১৭ ডিসেম্বর (হি.স.) : ধর্মশালায় ধরাশায়ী হয়েছিল ভারত। মোহালিতে রোহিত শর্মার বিধ্বংস ইনিংসে মাত হয় শ্রীলঙ্কাবাহিনী। রবিবার বিশাখাপট্টনমে সিরিজের ফয়সলায় নামতে চায় টিম ইন্ডিয়া। তাই ভারত-শ্রীলঙ্কা তৃতীয় একদিনের ম্যাচ কার্যত সিরিজের ফাইনাল। ম্যাচ ও সিরিজ জিততে মরিয়া বিরাট কোহলিহীন ভারতীয় দল।মোহালিতে রোহিত অতিমানবিক ডাবল সেঞ্চুরি করেন। শিখর ধবনেরও স্বতস্ফূর্ত ব্যাটিং বিস্ফোরণ দেখা যায়। শ্রেয়স আয়ার দুরন্ত হাফ সেঞ্চুরি করেন। তবে, ধর্মশালার ভরাডুবির কথা মাথায় রেখে সতর্ক রোহিত অ্যান্ড কোম্পানি। ভুল থেকে শিক্ষা নিয়ে শিখছেন ব্যাটসম্যানেরা, বলেছেন ধবন।ভারতের বাঁ হাতি ওপেনার বলেন, ‘এরমধ্যেই অনেক কিছু শিখেছি আমরা। ইডেন টেস্ট ও ধর্মশালার ওয়ান ডে ম্যাচ অনেক কিছু শিখিয়ে গিয়েছে আমাদের। বাউন্সি পিচে আমরা লড়লেও ফলাফল আমাদের পক্ষে যায়নি। মোহালিতে চাপ সামলে ম্যাচ বের করে নিয়েছি আমরা। আশা করি পরের ম্যাচে আরও ভাল খেলব।’ বিশাখাপট্টনমে ফেভারিট টিম ইন্ডিয়াই। তবে, রবিবার ম্যাচের পাল্লা কোন দিকে ঘোরে, সেদিকেই নজর ক্রিকেট মহলের।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top