News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি বিরোধিতা প্রসঙ্গে এবার নিজেদের মধ্যেই তরজায় জড়াল সিপিআইএম-কংগ্রেস
Image

বিজেপি বিরোধিতা প্রসঙ্গে এবার নিজেদের মধ্যেই তরজায় জড়াল সিপিআইএম-কংগ্রেস

তিরুবনন্তপুরম, ১৭ ডিসেম্বর (হি.স.) : বিজেপি বিরোধিতা করতে গিয়ে এবার নিজেদের মধ্যে তরজায় জড়িয়ে পড়ল সিপিএম ও বিজেপি। এই বিষয়ে সিপিআইএমের পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাট বলেন, ‘কেরল প্রসঙ্গে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর উচিত নিজের দলের অবস্থান পরিষ্কার করা।’
উল্লেখ্য, গত সপ্তাহে কেরল এসে রাহুল গান্ধী বলেন, ‘যে বামপন্থী দলটি কেরলে ক্ষমতায় রয়েছেন তাদের উচিত জাতীয় স্তরে বিজেপি বিরোধী লড়াইয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করা।’ সেই প্রেক্ষিতে বৃন্দা কারাট বলেন, ‘বিজেপি-আরএসএস বিষাক্ত এবং ঘৃণা প্রচার সিপিএমের বিরুদ্ধে চালিয়ে যাচ্ছে।’ এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘কেরলে বিজেপির বৃদ্ধির প্রধান বাঁধা হচ্ছি আমরা। কিন্তু এই বিষয়ে কংগ্রেসের অবস্থান কি? উল্টে সিপিআইএম বিরোধী প্রচার করে আদতে বিজেপি-আরএসএসকেই সাহায্য করছে কংগ্রেস। আর এটাই তাদের প্রধান লক্ষ্য।’
পাশাপাশি বৃন্দা কারাট আরও বলেন, রাহুল গান্ধীর উচিত আগে নিজের দলীয় নেতাদের বিজেপিতে যোগ দেওয়া থেকে বিরত রাখা। উল্লেখ্য, কেন্দ্রে বিজেপির নিন্দায় যেখানে কংগ্রেস ও সিপিআইএম যৌথভাবে নিন্দায় মুখর হচ্ছেন সেখানে তাল কাটল বৃন্দা কারাটের এই মন্তব্য। বিজেপি বিরোধিতায় মুখর হলেও এখনও কোন রাজনৈতিক জোট গড়তে পারেনি কংগ্রেস এবং সিপিআইএম। ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রথম ইউপিএ সরকারের আমলে শেষবার কাছাকাছি এসেছিল কংগ্রেস ও বিজেপি।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top