News Flash

  • Home
  • Uncategorized
  • গীতা গবেষণা কেন্দ্র তৈরি হবে মথুরায়, দাবি লক্ষণ নারায়ণ চৌধুরী
Image

গীতা গবেষণা কেন্দ্র তৈরি হবে মথুরায়, দাবি লক্ষণ নারায়ণ চৌধুরী

মথুরা, ১৭ ডিসেম্বর (হি.স.) : এবার উত্তরপ্রদেশে গীতা গবেষণা কেন্দ্র তৈরি করবে রাজ্য সরকার। গবেষণা কেন্দ্রটি তৈরি করা হবে মথুরায়। এই বিষয়ে রাজ্য সরকারের তরফে ধর্মীয় কাজ ও সংস্কৃতিমন্ত্রী লক্ষণ নারায়ণ চৌধুরী বলেন, ‘শ্রীকৃষ্ণের যুগে সঙ্গীত, সঙ্গীতের শিল্প সত্বা ও নৃত্য গবেষণা হওয়া দরকার। তাই এই প্রকল্প গ্রহণ করতে চলেছে সরকার।’ মথুরায় সরকারী একটি সংগ্রহশালার ১৪৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এসে তিনি বলেন, ‘ব্রজ ভাষার মতো মধুর কোন ভাষা হয় না। ঠিক তেমনি কোন শিল্পই মথুরার মতো এত সমৃদ্ধশালী নয়। দুর্ভাগ্যের বিষয়ে এইগুলি সংরক্ষণ বা উন্নীত করার কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি।উল্লেখ্য, এর আগে রাজ্যের সমস্ত সরকারী ও বেসরকারী স্কুলগুলিতে গীতা ভিত্তিক প্রতিযোগীতার আয়োজন করে উত্তরপ্রদেশ সরকার। প্রতিযোগীতা জেলা এবং রাজ্যস্তরেও আয়োজন করা হয়েছিল। অন্যদিকে গীতা গবেষণা কেন্দ্র হলে নতুন অনেক কিছু জানতে পারা যাবে। এতে সমৃদ্ধশালী হবে ভারতীয় সংস্কৃতি। এই গবেষণা কেন্দ্রের জন্য যাবতীয় পরিকল্পনার গ্রহণ করেছে উত্তরপ্রদেশ সরকার।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top